Tag Archives: দাউদকান্দিতে বেকারির পণ্যে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ার অপরাধে জরিমানা

দাউদকান্দিতে বেকারির পণ্যে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ার অপরাধে জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বেকারি পণ্যে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ার অপরাধে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকায় ‘আল-মদিনা বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টসের’ স্বত্বাধিকারী আবুল ইসলাম চৌধুরীকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আল-মদিনা বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ায় প্রতিষ্ঠানের মালিক আবুল ইসলাম চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।