Tag Archives: দাউদকান্দিতে রাস্তা থেকে প্রাইভেটকার নিয়ে পুকুরে গিয়ে পড়লো বাস

দাউদকান্দিতে রাস্তা থেকে প্রাইভেটকার নিয়ে পুকুরে গিয়ে পড়লো বাস

 

সেলিম সজীবঃ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (২৪) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

বৃহস্পতিবার (২৩ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার এক্সপিড পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুরের কচুয়াগামী যাত্রীবাহী একটি বাস দাউদকান্দির এক্সপিড পাম্পের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সেইসঙ্গে ওই প্রাইভেটকার নিয়ে পুকুরে পড়ে বাস।

এতে বাস ও প্রাইভেটকারের ২০ যাত্রী আহত হন। এ সময় এক বাসযাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে ভর্তি করে পুলিশ ও স্থানীয়রা।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার সময় বাসের এক যাত্রী চাকার নিচে চাপা পড়ে। বাসটি উদ্ধারের সময় তার মরদেহ পাওয়া যায়।