Tag Archives: দাউদকান্দি উপজেলা বিএনপির সুপার সিক্স কমিটি ঘোষণা

দাউদকান্দি উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ. এফ. এম. তারেক মুন্সি স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহবায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এম. এ. লতিফ ভূঁইয়াকে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মোঃ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়কগণ হলেন, আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম ভূঁইয়া, আহমদ হোসেন তালুকদার, এম. এ সাত্তার, মোঃ মাহবুব হোসেন মোহন, মোঃ শাহজাহান সরদার, আলাউদ্দিন আল আজাদ, মজিবুর রহমান মজিব, হেলাল ইসহাক, আনোয়ার হোসেন, মোঃ শাহ জালাল, মোঃ শাহ আলম, মোঃ কামাল হোসেন, এনামুল হক তালুকদার সফর, এডভোকেট ফরিদা ইয়াসমিন, মোঃ ইব্রাহিম খলিল, মাইনুল ইসলাম ঢালী, মোঃ সাইফুল ইসলাম ও আজমুলুর রহমান নিপুন।

কমিটির সদস্যরা হলেন, এ.কে.এম সামসুল হক, আলহাজ্ব আবুল হাসেম, মোঃ হুমায়ুন কবির সরকার, মিঞা মোঃ শফিকুর রহমান, সিরাজুল ইসলাম পাটোয়ারী, সালাউদ্দিন ভূঁইয়া, সফিকুল ইসলাম মাস্টার, জাহাঙ্গীর আলম মিয়াজী, মোঃ আবদুল আউয়াল, আল এমরান খান, মোঃ কামাল হোসেন, তসলিম আহমেদ, মোঃ মিজানুর রহমান, আবদুল বারেক সরদার, আকতারুজ্জামান খোকন, জহিরুল হক মুক্তার, মোঃ মোরশেদ আলম, মোঃ মহসিন মিয়া, মোঃ নূরুল আমিন মোল্লা ও আবদুল মতিন।

উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, দলকে শক্তিশালী, গতিশীল এবং আন্দোলনমুখী করার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেই লক্ষ্যে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।

দাউদকান্দি উপজেলা বিএনপির সুপার সিক্স কমিটি ঘোষণা

 

জাকির হোসেন হাজারীঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ঢাকার ব্যাক্তিগত অফিসে সুপার সিক্স কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল আলম ভুইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সদস্য সচিব জসিম উদ্দিন আহমেদ। সম্মেলনে প্রস্ততি কমিটির সকল সদস্য, প্রার্থী,দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সুপার- সিক্স নেতারা হচ্ছে-  সভাপতি  পদে  একেএম শামছুল হক (সাবেক চেয়ারম্যান),  সিনিয়র সহ-সভাপতি পদে মো.হুমায়ুন কবির (সাবেক চেয়ারম্যান),  সাধারণ সম্পাদক পদে আবুল হাশেম (সাবেক চেয়ারম্যান ),  যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ভিপি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক পদে আহাম্মদ হোসেন তালুকদার (সাবেক চেয়ারম্যান) ও আরিফ মাহামুদ।

দাউদকান্দি উপজেলা বিএনপি’র এই সুপার সিক্স কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সময় বেঁধে দেয়া হয়।