Tag Archives: দেবিদ্বার উপজেলা পরিষদ

করোনায় মারা গেলেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন

 

মোঃ জামাল উদিন দুলালঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নুল আবেদীন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায়  ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)

প্রবীণ এই নেতার মৃত্যুতে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল এম পি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ রৌশন আলী মাস্টার, জাতীয় পার্টি সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানান।

বৃহস্পতিবার  (আজ) বাদ আছর দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া এজি মডেল একাডেমি মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।