Tag Archives: নাঙ্গলকোটে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নাঙ্গলকোটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে যুবদল নেতার ‘আপত্তিকর অবস্থায়’ ধরা পড়ার অভিযোগ

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া নোয়াপাড়া এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে স্থানীয় এক যুবদল নেতাকে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে সৌদি প্রবাসী ইয়াকুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় যুবদল নেতা তোফায়েল আহমেদ গভীর রাতে প্রবাসীর ঘরে প্রবেশ করেন। পরে পরিবারের সদস্যরা তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন।

প্রবাসীর স্ত্রী কোহিনূর আক্তার জানান, তোফায়েল আহমেদের সঙ্গে কিছুদিন ধরে আমার সম্পর্ক ছিল। তিনি আমাকে বিভিন্ন ধরনের লোভ-লালসা ও বাড়ি করে দেওয়ার আশ্বাস দিতেন। গত ০৬ মে রাতে তিনি ফোন দিয়ে জানান, রাতে বাড়িতে আসবেন এবং জানালায় নক করবেন। প্রথমে আমি রাজি না থাকলেও পরে তিনি জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন।

অন্যদিকে, কোহিনূর আক্তারের বাসুর দাবি, রাত ১টার দিকে আমি তাদের ঘরের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। পরে তোফায়েল আমার পা ধরে ক্ষমা চান। আমি তাকে আটকানোর চেষ্টা করলে তিনি জোরপূর্বক পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তার লুঙ্গি ও জুতা ঘটনাস্থলে পড়ে থাকে।

ঘটনার বিষয়ে সৌদি প্রবাসী ইয়াকুব আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এই বউ আমি আর রাখবো না।

এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি সমাধানের চেষ্টা করছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কুদ্দুস মিয়ার কাছে জানতে চাইলে তিনি প্রথমে মন্তব্য করতে রাজি না হলেও পরে স্বীকার করেন, বিষয়টি নিয়ে তিনি বসেছেন সমাধানের জন্য।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিনের নেতৃত্বে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় হুমকি ও ধাক্কা দিয়ে তাদের বের করে দেওয়ার অভিযোগও উঠেছে।

পরবর্তীতে অভিযুক্ত তোফায়েল আহমেদের বক্তব্য নিতে সাংবাদিকরা তার বাড়িতে গেলে, তার পরিবারের সদস্য ও স্থানীয় যুবদল নেতাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

নাঙ্গলকোটে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

 

মোঃ বশির আহমেদ, নাঙ্গলকোট:

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় এক দুবাই প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুন) কুমিল্লা নাঙ্গলকোট  উপজেলার মৌকারা ইউনিয়নের ময়ূরা গ্রামে দুবাই প্রবাসী একই ইউনিয়নের বেতাগাও গ্রামের মনুমিয়ার স্ত্রী রুজিনা আক্তারের(৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।

নিহতের পরিবারের সুত্রে জানাযায়, ডুবাই প্রবাসী মনু মিয়ার সাথে মুয়ূরা মধ্যম পাড়া গ্রামের মৃত মানিক ড্রাইভারের বড় মেয়ে রুজিনা আক্তারের সাথে প্রেমের সম্পর্কে করে বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি বাপের বাড়ী ময়ূরা গ্রামেই থাকতেন। আট মাস আগে নিহতের স্বামী মনুমিয়া দুবাই পাড়ি জমান। এর পর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি চলছিল। এর জের ধরেই বুধবার রাতে ৩টায় গলায় পাশ দিয়ে আত্বহত্যা করেন।

নিহতের আগের সংসারের মারিয়া আক্তার নামে ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আব্দুর নুর বলেন – পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।