রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে জিলানী চিশতী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।

মঙ্গলবার (২৩ মার্চ) কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অনুষ্ঠানের প্রধান চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তার বক্তব্যে বলেন, এ কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে এটি ভালো দিক ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা। আমি শ্রদ্ধা নিবেদন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু স্বাধীনতা না এনে দিলে আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না। তাই আমি ব্যক্তিগত ভাবে বঙ্গবন্ধুর প্রতি দুর্বল। আজ দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের মাইলফলক অর্জন করেছে। দেশ এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে, টার্নেল হচ্ছে, নৌ-বন্দর হচ্ছে, ঢাকা মাওয়া এক্সপ্রেস হচ্ছে, দেশ ডিজিটাল হচ্ছে। সবকিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে।

তিনি বলেন, ইতিহাস বিকৃত করা যাবে না। শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বাংলার ইতিহাস কেউ কখনও কলংকিত করতে পারবেনা। বঙ্গবন্ধু নিজেই ইতিহাস। ৫২ এর ভাষা আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ছয় দফা দাবি, ৬৯ এর গণঅভ্যুথ্থান ৭০ এর নির্বাচন, ৭১ এর মুক্তিযুদ্ধ সহ সকল সংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা সকলের নিকট তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধসহ সকল সংগ্রামের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু। করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। মুজিব কর্ণারে একটি লাইব্রেরি থাকবে যেখানে বঙ্গবন্ধুর জীবনী ও অবদানের উপর বই থাকবে। থাকবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যা থেকে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে। বঙ্গবন্ধু কর্ণার থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবাগত চাঁদপুর ডিসি মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধু কর্নারের মাধ্যম শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। বর্তমান সরকার শিক্ষাসহ সকল স্তরে ব্যাপক উন্নয়ন করেছেন। এ কলেজসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করে দিয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শাহ্তলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, ৩০নং মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন ও অংশ নেন, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক শামিমা আক্তার, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম হেলাল উদ্দিন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মুহাম্মদ নূরুল বাতেন, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো::জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মঞ্জুরুল আলম পাটওয়ারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজমা আক্তার, অন্যান্য শিক্ষক শিক্ষিকাসহ অতিথি ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় পাশে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন পাটওয়ারী, অনুষ্ঠানের সভাপতি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এসময় শাহতলী কামিল মাদরাসা, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জানান।

উদ্বোধনের শুরুতেই চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ শাহতলী জিলানী চিশতী কলেজে আসলে স্বাগত জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এসময় প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।