Tag Archives: নাঙ্গলকোট উপজেলা

নাঙ্গলকোটে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

 

মো. কামাল হোসেন জনি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সাইফুল ইসলাম নামের এক যুবলীগ নেতা ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করায় উল্টো তার বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছে ইলিয়াছ মজুমদার ওরফে প্রবাসী বাবুল।

বাবুল বাঙ্গড্ডা মধ্যপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। সাইফুল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গড্ডা ইউনিয়ন যুবলীগের আহবায়ক এবং ওই ইউপির গান্ধাছী গ্রামের মৃত মাষ্টার আব্দুল গফুর মজুমদারের ছেলে। ওই নেতার বিরুদ্ধে অপপ্রচার ও মামলা করায় বাঙ্গড্ডা ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, ইলিয়াছ ও তার ভাই দুলালের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে ইউপি চেয়ারম্যান ও সাইফুলসহ একাধিকবার শালিস বৈঠক করেছে। কিন্তু ইলিয়াছ তার সৎ ভাইকে বাদী করে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। এ কারণে বিষয়টি মিমাংসিত হয়নি।

যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, গত ২০ নভেম্বর ইলিয়াছ বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে নানান ধরণের পোস্ট করেন। পরে আমি ২১ নভেম্বর থানায় একটি জিডি করেছি। এরপর জানতে পারলাম ২৪ নভেম্বর আমার বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি চাঁদাবাজির মামলা করেছে। আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো তাই একটি স্বার্থান্বেষী মহলের ইন্দনে ইলিয়াছকে ব্যবহার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।

এ বিষয়ে বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মজুমদার বলেন, ইলিয়াছ মজুমদার আওয়ামীলীগের কেউ নয়। নির্বাচন আসলেই একটা পক্ষ সাইফুলের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এর আগেও একটা পক্ষ এ ধরনের অপপ্রচার চালিছেন। ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক দীলিপ মজুমদার বলেন, সে সবসময় আ.লীগের দলীয় নেতকর্মীদের নামে ফ্যাক আইডি বানিয়ে অপপ্রচার এবং সে সরকারের সুনাম ক্ষুন্ন করে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদার বলেন, আমরা সবাই বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু ইলিয়াছের কারণে মিমাংসা করা সম্ভব হয়নি। সাইফুলের বিরুদ্ধে ইলিয়াছ যে চাঁদাবাজির মামলা করেছে এটা পুরো ভিত্তিহীন।

অভিযুক্ত ইলিয়াছ মজুমদারের মুঠোফোনে কল দিলে সে বক্তব্য না দিয়ে ইউপি মেম্বার খোরশেদ আলমকে ফোন ধরিয়ে দেয়। মেম্বার এ প্রতিবেদককে বলেন আপনি এসে দেখা করেন।

কুমিল্লার নাঙ্গলকোটে কৃষি জমিতে ভাইরাস রোগ, কৃষকের মাথায় হাত

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার কৃষি জমি ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। কয়েক হেক্টর জমির আমন ধান নষ্ট হয়ে গেছে। এতে করে কৃষক ও কৃষাণিদের মাথায় হাত পড়েছে।

কৃষকদের সমস্যা সমাধান ও পরামর্শ দেয়ার জন্য প্রত্যেকটি ইউনিয়নে উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কৃষি কর্মকর্তা থাকলেও কৃষকরা কখনো ওই কর্মকর্তাকে দেখেন নাই বলে তারা দাবী করছেন। ১৩ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এর মাঝে ৫০ হেক্টর জমির ধানে টুনডো ভাইরাস ও অপুষ্টি জনিত রোগে আক্রান্ত হয়েছে। ফসলের সমস্যা দেখা দেওয়ার পর থেকেই কৃষক জমিতে নিয়মিত ওষুধ প্রয়োগ করলেও ধানের কোনো উন্নতি চোখে পড়ছে না। একই রোগে আক্রান্ত হচ্ছে অন্য জমির ধান গাছ গুলোও। ধান গাছের এ রোগের নাম ‘টুনডো’ ভাইরাস বা অপুষ্টি জনিত রোগ।

সরেজমিনে হেসাখাল ইউনিয়ন, মোকরা ইউনিয়ন, রায়কোট দক্ষিণ, পেরিয়া ইউনিয়ন গিয়ে দেখা যায়, ধান গাছের বাস্তব চিত্র। খেতের পর খেত ধান গাছের শীষ লালচে বর্ণ ধারণ করেছে। শীষ শক্ত হয়ে হেলে পড়ছে। ভুক্তভোগী কৃষকরা জানান, ওষুধ দিয়েও কোন কাজ হচ্ছে না। অনেক কৃষক এই রোগটির হাত থেকে ধানকে বাঁচাতে সতর্কতা হিসেবে ওষুধ প্রয়োগ করছেন। কিন্তু কোন ভাবেই খেতের ফসল ভালো করতে পারছেন না তারা।

হেসাখাল ইউপির পাটোয়ার গ্রামের কৃষক আব্দুল কাদের বলেন, তার ৪৮ শতক জমির ধান নষ্ট হয়ে গেছে। ৪৬ জাতের ২৪ শতক ও ২২ জাতের ১২ শতক ধান নষ্ট হয়ে গেছে। কৃষি অফিস থেকে তাকে কখনো সহযোগিতা করা হয়নি। মৌকরা ইউপির তফৈইয়া গ্রামের কৃষানি রাসিদা বেগম বলেন, তার ৫২ জাতের ৬০ শতক জমির ধান নষ্ট হয়ে গেছে। কৃষি অফিসার আছে এমন কথা শুনেছি, কিন্তু কখনো চোখে দেখিনি। রায়কোট দক্ষিণ ইউপির মগুয়া গ্রামের কৃষক শাহজাহান জানান, ২৮ জাতের ৪৮ শতক জমির ধান নষ্ট হয়ে গেছে । কৃষি অফিসারকে কখনো তিনি দেখেননি বলে দাবি করেন।

নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসার মো: জাহিদুল ইসলাম বলেন, এবার নাঙ্গলকোটে ১৩ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এর মাঝে ৫০ হেক্টর জমির ধানে টুনডো ভাইরাস ও অপুষ্টি জনিত রোগে আক্রান্ত হয়েছে। তবে লক্ষ মাত্রার কোন ব্যঘাত হবেনা।

একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার করোনাযোদ্ধা সন্তান

 

ডাঃ সোবহান অনীক:

আমার কাহিনীর শুরুটা ৭০ এর দশকে। একদম অজপাড়াগাঁ থেকে উঠে আসা এক বঙ্গসন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ মাতৃকার টানে পরিবারের আশার প্রদীপ সেই যুবক এক মহান আত্মত্যাগের অনুপ্রেরণায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন।

সেদিনকার সেই যুবক  আবুল খায়ের, নাঙ্গলকোটের বক্সগন্জ ইউনিয়নের বড়কালী গ্রামের কৃতিসন্তান, পরবর্তীতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সফল একজন অভিভাবক।

আবুল খায়ের যুদ্ধ পরবর্তীতে দেশ পুনর্গঠনে শ্রম প্রদান করেন। সত্তর এবং আশির দশকে অনেকেই প্রাচুর্যের টানে বিদেশ ভ্রমণ করেন; কিন্তু এই মুক্তিযোদ্ধা সকল প্রলোভনকে জয় করে নিজ পরিবার, সমাজ তথা দেশের কল্যাণে আত্মনিয়োগ করেন।

সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত থাকবার কারণে  আবুল খায়ের অনেক বৈধ বা অবৈধ সুযোগ গ্রহণ করতে পারতেন। কিন্তু তিনি তার জীবনে প্রাপ্ত সকল সুযোগ- সুবিধা সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজে লাগাবার আপ্রাণ চেষ্টা করে গেছেন।

আবুল খায়ের নাঙ্গলকোটে তথা বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী এবং ফেনি জেলায় অবিস্মরণীয় অবদান রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং এমপিওভুক্তির ক্ষেত্রে।

দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হবার ‘অপরাধে’ আবুল খায়ের তার প্রাপ্য প্রমোশন পান নাই। কিন্তু তারপরও তার চেতনা-আদর্শ থেকে একচুল স্খলিত হন নাই, কোনো চাটুকারিতার আশ্রয় গ্রহণ করেন নাই।

সেই মুক্তিযোদ্ধা পিতার সন্তান আমি ডাঃ সোবহান অনীক, করোনা কালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিজেকে নিয়োজিত করার সুযোগ পাই। করোনার এই দূর্যোগ মুর্হূতেনাঙ্গলকোটে অবস্থানরত একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমি আমার সর্বশক্তি  নিয়োগ করে নাঙ্গলকোটবাসির চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়াস পাই। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আসি বাড়তি দায়িত্ব নিয়ে এই করোনা যুদ্ধে নিজেকে নিয়োজিত করি।

সবশেষে বলতে চাই, বীরমুক্তিযোদ্ধা এবং তাদের পরবর্তী প্রজন্ম দেশের যেকোনো দূর্যোগের মূহূর্তে সম্মুখসারির যোদ্ধা হিসেবে অবশ্যই আত্মপ্রকাশ করবেন। তাই বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরবর্তী প্রজন্মের যথাযথ মূল্যায়ণ করা হোক- এটাই আমাদের কামনা।