Tag Archives: পুকুরে ডুবে

নাঙ্গলকোটে পুকুরে ডুবে

নাঙ্গলকোটে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই বোন

নাঙ্গলকোটে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই বোন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে মুনতাহা ও নাবিলা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার মৌকরা ইউনিয়নের পরকরা পশ্চিম পাড়া হাজিবাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

দুই শিশু হলো— পরকরা গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা (৭) এবং মিজান উদ্দিনের মেয়ে নাবিলা (৮)। তারা দুজন চাচাতো ও জ্যাঠাতো বোন।

স্থানীয়রা জানান, দুই শিশু একসঙ্গে মাটিতে খেলছিল। তাদের শরীর ও পায়ে মাটি থাকায় পরিষ্কার করতে পুকুরে নামে। এরপর তারা আর ফিরে আসেনি। দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে তল্লাশি চালানো হয়, যেখানে প্রথমে নাবিলার লাশ এবং পরে মুনতাহার লাশ উদ্ধার করা হয়।

নাবিলার বাবা মিজান উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে আমি আমার মেয়েকে নাস্তা খাওয়ালাম। পরে জানতে পারি, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে পুকুরে তল্লাশি শুরু করি। বিভিন্ন জায়গায় খোঁজার পর বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে তল্লাশি করে প্রথমে নাবিলার লাশ উদ্ধার করা হয়। পরে একই পুকুর থেকে মুনতাহার লাশও উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক কালবেলাকে জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন এবং এলাকার কেউ ঘটনা সম্পর্কে কিছু জানায়নি।

নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার অষ্টগ্রাম পূর্ব পাড়ার লিটন সূত্রধরের ছেলে আনন্দ সূত্রধর (৫) ও জুবরাজ সূত্রধরের ছেলে পাবন সূত্রধর (৫)। তারা অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিলেন। সম্পর্কে দুজন চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, আনন্দ ও পাবন সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে দুজনকে না দেখে পরিবারের সদস্যরা খুঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে পুকুরে পানি থেকে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সিকদার জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে লাশ হলো নাতি

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে লাশ হলো নাতি

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত ইফরান (৭) নরসিংদীর মাধবদী থানার খালপাড় এলাকার মুমিন মিয়ার ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম জানায়, গত ৭ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে ইফরান। সোমবার দুপুরে ৪-৫ জন শিশুর সঙ্গে তার নানার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার না জানায় সে পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইফরানকে মৃত ঘোষণা করেন।