Tag Archives: ফের বাড়লো এলপিজির দাম

ফের বাড়লো এলপিজির দাম

ফের বাড়লো এলপিজির দাম

ফের বাড়লো এলপিজির দাম

ডেস্ক রিপোর্ট:

চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৫ টাকা বৃদ্ধি পেয়ে ১,৪৫৬ টাকা করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ দাম ঘোষণা করেছে, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,৪২১ টাকা, আর তার আগের মাসে ছিল ১,৩৭৭ টাকা।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৪ পয়সা।

এর আগে গত ২ সেপ্টেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এ দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।

ফের বাড়লো এলপিজির দাম

 

ডেস্ক রিপোর্টঃ

আবারও বেড়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মাসের ব্যবধানে এবার ১২ কেজি এলপিজির দাম ৪৮ টাকা বাড়ানো হয়েছে। বর্ধিত মূল্য অনুসারে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য দাঁড়িয়েছে এক হাজার ৪৩৯ টাকায়।

রোববার (৩ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দর নির্ধারণ করেছে। এর আগে গত ৩ মার্চ নির্ধারিত এ দর ছিল এক হাজার ৩৯১ টাকা। বিইআরসির এলপিজি দর নির্ধারণ কমিটির সদস্য এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ এলপিজির দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, এলপিজি গ্যাসে কেজি প্রতি ৪ টাকা বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়। সে অনুসারে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য হবে এক হাজার ৪৩৯ টাকা (মূসকসহ)। বিইআরসির ঘোষণা অনুযায়ী, অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৬৪ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭ দশমিক ২ টাকা করা হয়েছে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন এবং বিউটেন আমদানি করে বেসরকারি এলপিজি প্ল্যান্টগুলো। পেট্রোলিয়াম গ্যাসের এ দুই উপাদানের মূল্য সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো সিপি (কার্গো প্রাইচ) অনুসারে নির্ধারিত হয়। সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সৌদি সিপি অনুসারে এপ্রিলে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে টনপ্রতি ৯৪০ ও ৯৬০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় এপ্রিলের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বর্ধিত মূল্য অনুসারে প্রতি কেজি এলপিজির সর্বোচ্চ মূল্য ১১৯ টাকা ৯৪ পয়সা ধরে ৩ এপ্রিল সন্ধ্যা ৮ টার পর থেকে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৬৬০ টাকা, ১২ কেজির দাম ১৪৩৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১৪৯৯ টাকা, ১৫ কেজির দাম ১৭৯৯ টাকা, ১৬ কেজির দাম ১৯১৯ টাকা, ১৮ কেজির দাম ২১৫৯ টাকা, ২০ কেজির দাম ২৩৯৯ টাকা, ২২ কেজির দাম ২৬৩৯ টাকা, ২৫ কেজির দাম ২৯৯৮ টাকা, ৩০ কেজির দাম ৩৫৯৮ টাকা, ৩৩ কেজির দাম ৩৯৫৮ টাকা, ৩৫ কেজির দাম ৪১৯৭ টাকা এবং ৪৫ কেজির দাম পাঁচ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।