Tag Archives: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন হাশেম খান

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন কুমিল্লা জেলা যুবলীগ

স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২-তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা নগরীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে পুষ্পস্তবক অপর্ণ শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টুর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন  যুবলীগ নেতা গাজী মনির, মোঃ জালাল উদ্দিন,সাইফুল ইসলাম সুমন,হানিফুল ইসলাম, রনি, এয়ার আহম্মদ সেলিম; আক্তার হোসেন আকাশ,মেহেদী হাসান শরীফ,আসাদুজ্জামান লিটন, মোহাম্মদ সোহেল আজমসহ আরো অনেকে ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন হাশেম খান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৫ সংসদীয় আসনের নৌকার মাঝি এড. আবুল হাশেম খান ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

রবিবার সকালে এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফারুক মেহেদী, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, ষোলনল ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন চেয়ারম্যান এবং কুবির সাবেক ছাত্রলীগ নেতা আলামিন অর্নবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে হাশেম খান সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাসায় যান এবং মন্ত্রীর দোয়া নেন।