Tag Archives: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

আবরারের ছোট ভাই ঢাবিতে ৪৪তম, তবে বুয়েটেই পড়ার ইচ্ছা

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খুন হওয়া আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৪তম হয়েছেন। তিনি এর আগে বুয়েটের ভর্তি পরীক্ষায় ৪৫০তম স্থান অর্জন করেন। তবে বুয়েটেই পড়ার ইচ্ছা তার।

সোমবার (৪ জুলাই) ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশের পর তার ফল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে থাকে।

এ বিষয়ে জানতে আবরার ফাইয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভর্তি পরীক্ষায় ৪৪তম হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফাইয়াজ বলেন, আমি ঢাবিতে ৪৪তম হয়েছি। তবে বুয়েটেই ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি। বাবারও ইচ্ছা বুয়েটে ভর্তি করানোর। তবে মা এখনো বুয়েটে ভর্তির বিষয়ে রাজি না।

আবরার ফাইয়াজ বুয়েটের মেধাতালিকায় ৪৫০তম স্থানে আছেন, যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি, বুয়েট

 

ডেস্ক রিপোর্টঃ

এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ তালিকায় ঢাবির অবস্থান ১৩৪তম আর বুয়েটের অবস্থান ১৯৯তম।

বুধবার যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ইউনিভার্সিটি র্যাংকিংয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তালিকার প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।

কিউএস-এর করা এশিয়ার সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের মোট ১১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তার মধ্যে সবার উপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বছরের র্যাংকিংয়ে ঢাবির অবস্থান ছিল ১৩৫তম। সেই হিসাবে বিশ্ববিদ্যালয়টি আরও এক ধাপ উপরে উঠেছে।

তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (২২৮ তম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৭১-৮০ তম), ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (৩৫০-৪০০ তম), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৪০১-৪৫০ তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট (৪৫১-৫০০ তম), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৫৫১-৬০০ তম)।

৯ টি পদে ২১ জনকে নিয়োগ দেবে বুয়েট

ডেস্ক রিপোর্টঃ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ৯ টি পদে মোট ২১ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর ২০২০ পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

পদের নাম: ড্রাফটসম্যান
পদ সংখ্যা: ১টি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: ল্যাব: ইন্সট্রাক্টর কাম স্টোর কিপার
পদ সংখ্যা: ১টি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: টেকনিশিয়ান গ্রেড-২
পদ সংখ্যা: ২টি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ২টি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: ও.এম.আর.এন্ড প্রিন্ট অপারেটর
পদ সংখ্যা: ১টি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ১টি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ল্যাব: অ্যাটেনডেন্ট
পদ সংখ্যা: ৫টি।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: মালী
পদ সংখ্যা: ৩টি।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: গার্ড
পদ সংখ্যা: ৫টি।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২২ নভেম্বরের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে।

এছাড়া আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে www.buet.ac.bd /regoffice এই ওয়েব সাইডে ভিজিড করতে পারেন।