Tag Archives: বুড়িচংয়ে সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল চালক নিহত

বুড়িচংয়ে সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল চালক নিহত

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লার বুড়িচংয়ে মাইক্রোবাসের চাপাঁয় মহিউদ্দিন মাহি (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) রাত ৭ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার কংশনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন মাহি উপজেলার ভারেল্লা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে কংশনগর বাজার এলাকায় এক মোটর সাইকেলচালককে অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপাঁ দিলে মোটরসাইকেল চালক মহিউদ্দিন মাহি গুরুতর আহত হয়। রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আমাকে এ বিষয়ে কেউ অবহিত করেনি।