মাহবুব আলম আরিফ ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র ও বর্তমানে চাঁদপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ জামান।
এসময় আব্দুল্লাহ আল-মাহমুদ জামানের পক্ষ থেকে ২৫৩ জন শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়।
ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃপ্তি রানী সরকারের পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি আবু মোছা অবিদ সরকার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, মোহন মিয়া সরকার, কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাছির সরকার, সহকারি শিক্ষক প্রবীর কুমার সাহা, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সহিদুল ইসলাম বাবু, মুরাদনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ, মহিলা সদস্য নয়ন তারা, রফিয়া খাতুন, ব্যবসায়ী হাবিবুর রহমান, মোঃ দুলাল মিয়া, নসু মীর ও সুজন মিয়া প্রমূখ।