,

আষাঢ়ে ঝড়

আজকের কুমিল্লা ডট কম :
June 15, 2019
news-image

শেখ মুসলিমা মুনঃ

জানালায় উঁকি ঝুঁকি
পর্দায় কেঁপে ওঠা জমাট আঁধার
অসময়ে ঝড় নাকি বজ্র নিনাদ?

বৈশাখ হয়েছে গত এসেছে আষাঢ়
গুড়ুগুড়ু বাজিয়ে দামামা উড়ে আসো
ছুটে আসো, আসো নেমে দূর মেঘদল
আসো ঝরে ধারা হয়ে আষাঢ়ের ঢল

মেঘের পলেস্তরা পড়ে খসে কার্নিসে
অপেক্ষা উড়ে বসে কদম্ব চৌকাঠে
এইবার বুঝি নামে নবধারা জল…

শুষে নাও মুছে নাও
ধুলো হয়ে জমে থাকা একবুক জল
ধুয়ে নিয়ে যাও সাথে ক্লেদাক্ত সময়…