Tag Archives: মুরাদনগরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মুরাদনগরে নিখোঁজের ২ দিন পর নদী থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর গোমতী নদী থেকে সমীর চন্দ্র দাস (৪০) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সমীর চন্দ্র দাস উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে।

সোমবার দুপুরে স্থানীয়রা উপজেলার জাহাপুর ইউনিয়ের বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মুরাদনগর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী সোমা রানী দাশ বলেন, সমীর চন্দ্র দাস চট্টগ্রামে আনসার বিডিপিতে কর্মরত ছিলেন। বুধবার ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে কবুতর বিক্রির জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায় তার স্থানীয় ডালিম নামে এক বন্ধু। কবুতর বিক্রি শেষে সমীর বাসায় আসলে পুনরায় আবার সন্ধ্যায় ডেকে নিয়ে যায় ডালিম।
রাত গভীর হলে নিহতের মোবাইলে একাধিক বার ফোন দিলে ফোনটি রিসিভ করেন ডালিম। এবং ডালিম জানায় সমীর সাথেই আছে কোন সমস্যা নেই। পরবর্তীতে আবার ফোন দিলে সে জানায় সমীর কিছুক্ষণ পর বাড়িতে আসবে।
পরে রাতে ডালিম সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল ফোন নিয়ে বাড়িতে আসে। এবং আমাদেরকে জানায় সমীর গোমতী নদীর পাড়ে বন্ধুদের সাথে জুয়া খেলছিল। এ সময় অজ্ঞাত কেউ জুয়াড়িদের বরাবর টর্চ লাইট মারলে পুলিশ ভেবে জুয়ারীরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়ে।

এ বিষয়ে জানতে ডালিমের ব্যক্তিগত মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি ।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

মুরাদনগরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে আবুল কাশেম (৭৪) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর সদর ইউনিয়নের পূর্ব সোনাউল্লাহ গ্রামের রাস্তার পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধ আবুল কাশেম পূর্ব সোনাউল্লাহ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার মাছিনগর উরুশের কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসি পূর্ব সোনাউল্লাহ ও রমজানের কান্দা রাস্তার পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মৃতের স্ত্রী সমলা বেগম থানায় এসে স্বামীর মরদেহ শনাক্ত করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।