,

চৌদ্দগ্রামে কালিকাপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2019
news-image

মো. আরিফুর রহমান মজুমদার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তনং কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া রাস্তার মাথায় আওয়ামীলীগ অফিসে জাতীয় শোক দিবস ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত শোক সভায় কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সালাহ উদ্দিন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস মাহবুব হোসেন মজুমদার, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. হারুনুর রশিদ, যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মেম্বার, সাংবাদিক মো. আরিফুর রহমান মজুমদার।

ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন তনুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন লিটন, সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ আলী, যুবলীগ নেতা সাহরিয়ার মজুমদার জুয়েল, কামরুল হাসান মজুমদার, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক সোহাগ মাহামুদ, রুবেলসহ এলাকার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।