Tag Archives: মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল খামারীর ছয়টি গরু

 

মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগরে ঘোয়াল ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক খামারীর ৬টি গরুর মৃত্যু হয়েছে।

রবিবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালিপুরা গ্রামের মৃতঃ মালু মিয়ার ছেলে কৃষক শফিকুল ইসলারে খামারে এ দূর্ঘটনা ঘটে।

কৃষক শফিকুল ইসলাম জানায়, রাত আনুমানিক ১টার দিকে গোয়াল ঘরে গরুর দাপড়ানোর আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখেন বিদ্যুতের তার ছিড়ে গরুর উপর পড়ে আছে। এসময় গোয়াল ঘরে থাকা তার ১১টি গরুর মধ্যে ৬টি গরু মারা যায়। বাকি ৫টি গরু আহত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভিষেক দাস জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত খামারীকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

আর মৃত গরুর আনুমানিক দাম নির্ধারণ করে ক্ষয়ক্ষতির প্রতিবেদন দেয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তা জেলায় পাঠানো হবে এবং সেখান থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সহায়তা প্রদান করা হবে।

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত রবিন উপজেলার ধামঘর ইউনিয়নের নহল পূর্বপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে রবিন তাঁর নিজ বসতঘরে পাশের রুমে বিদুৎ-সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। একমাত্র ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তার মা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বেলা সোয়া ১১টায় স্থানীয়রা রবিনকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত জাহিদুল আলীরচর উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সে পেশায় একজন ইলেট্রিশিয়ান।

জানা যায়, জাহিদুল ইসলাম বুধবার (৭ নভেম্বর) সকাল ৯টায় আলীরচর গ্রামের আজম খানের বাড়ীতে ইলেকট্রিক এর কাজ করতে যায়। কাজের একপর্যায়ে পানির মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতার কারণে, সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম মনজুর আলম বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দিতে আসেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।