Tag Archives: মুরাদনগরে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে উদ্ভাবনী প্রতিযোগিতায় উৎফুল্ল শিক্ষার্থীরা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:

সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রাম’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যে শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতায় ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। প্রতিটি টিমকে সহযোগিতা করে বিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষক।

বিচারকমন্ডলী প্রকল্প পরিদর্শন ও শিক্ষার্থীদের মুখে বিস্তারিত তথ্য শুনে বিজয়করা স্কুল এন্ড কলেজকে প্রথম, চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল হাইস্কুলকে দ্বিতীয় ও মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়কে তৃতীয় ঘোষণা করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিওড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বেলাল হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সালাহ উদ্দিন সজিব, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন।

চৌদ্দগ্রাম সরকারি মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন সাগর, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রভাষক আহসান উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ব্যতিক্রমী এ প্রতিযোগিতা বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। প্রতিযোগিতায় বিজয়করা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের কম খরচে বিদ্যুৎ উৎপাদন সকলের নজর কাড়ে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন শিক্ষার্থীদের উদ্ভাবনী সকল কাজে সহযোগিতার আশ্বাস দেন।

মুরাদনগরে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে পুরস্কার বিতরণী আনুষ্ঠান আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সহকারি কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সভাপতি ম. রুহুল আমীন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম মনজুর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ভূইয়া, শরীফুল ইসলাম, লতিফ সরকার, বাবুল আহম্দ, বন কুমার শিব, ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহজাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কোহিনূর বেগম, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার প্রমুখ।