স্টাফ রিপোর্টারঃ
কুমিল্রার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোঃ ইদ্রিস খানের ছেলে মোঃ হাসান খান (২৩), কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধরনীবন্দ গ্রামের মোঃ হিরণ মিয়ার ছেলে মোঃ রিফাত হোসেন (২২) এবং একই জেলার কোতয়ালী মডেল থানাধীন রাঙ্গরী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মারুফ হোসেন (১৯)।
শনিবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
