Tag Archives: সদর দক্ষিণ থেকে ১৬৬ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

সদর দক্ষিণ থেকে ১৬৬ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ১৬৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ জামাল হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২১ জুন) সকালে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের গোপাল নগর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

আটককৃত যুবক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দড়িবট গ্রামের মোঃ ইমান হোসেনের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।