Tag Archives: সরকারি চাকরির নতুন বয়সসীমা সংসদে পাস

সরকারি চাকরির নতুন বয়সসীমা সংসদে পাস

সরকারি চাকরির নতুন বয়সসীমা সংসদে পাস

 

ডেস্ক রিপোর্টঃ

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদন পায়।

নতুন আইনের আওতায় সিভিল সার্ভিসসহ সকল ক্যাডার পদে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। একইভাবে সিভিল সার্ভিসের বাইরে অন্যান্য সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা এবং স্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

তবে প্রতিরক্ষা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে পূর্বের নিজস্ব বিধিমালাই বহাল থাকবে।