চাঁদপুরে পছন্দের মেয়ের সঙ্গে সম্পর্ক মেনে না নেয়ায় কিশোরের আত্মহত্যা!
মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলায় পছন্দের মেয়ের সঙ্গে সম্পর্ক মেনে না নেয়ায় অভিমান করে ১৭ বছর বয়সী এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৮ অক্টোবর) সকালে প্রায় সাড়ে ১০টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত শিহাব লাকসাম এলাকার মহরম আলীর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা ব্যবসার তাগিদে এলাকার বাহিরে থাকায় তারা পূর্ব লোধেরগাঁও গ্রামের মহামায়া বাজার সংলগ্ন বালুর মাঠের পাশে মঞ্জুল হকের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সে তার নানার এলাকা রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের একটি মেয়েকে পছন্দ করতেন। তার মা লিপি বেগমকে বিষয়টি জানালে তিনি রাজি হননি। ঘটনার দিন সকালে শিহাবের কাছে দুই বছর বয়সী ছোট ভাইকে রেখে অন্যত্র যান মা লিপি বেগম। কিছুক্ষণ পর এসে দেখেন ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে শিহাব। এসময় তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে ভিড় জমান এবং মা লিপি বেগম তাকে নামিয়ে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পরে স্থানীয় ইউপি সদস্য চাঁদপুর মডেল থানায় খবর দিলে এএসআই শহীদ উল্যাহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন।
বাড়ির মালিক লোকমান হোসেন এর স্ত্রী জানান, আমার একটি দো’চালা ঘরে ভাড়া থাকতেন তারা। আমি প্রতিদিনের ন্যায় ঘটনারদিন সকালে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম। মৃত শিহাবের মায়ের ডাক চিৎকারে এসে দেখি এই অবস্থা। প