Tag Archives: স্বামী আটক

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার,স্বামী আটক

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে পুলিশ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত শিল্পী আক্তার (৩০) উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালিশপাড়ার বাশঁতলা এলাকার জনক বাড়ির মোবারক উল্লাহর স্ত্রী। তিনি সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ঘরের পাশে পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি। তবে নিহত গৃহবধূর বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা নেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতেলের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

গাছ থেকে ৩ সন্তানের জননীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে তাসলিমা বেগম রুনা (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।

শনিবার (১৬) জুলাই সকালে উপজেলার চরআমানুল্লাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাসলিমা বেগম রুনা ওই গ্রামের মো. ইসলামের মেয়ে। তার স্বামীর নাম মো. ইসমাইল।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন, তিনদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শনিবার সকাল ৬টার দিকে বসতঘরের পাশে একটি গাছে ৩ সন্তানের জননী রুনাকে ঝুলতে দেখে পরিবারের লোকজন থানায় খবর দেয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মো. ইসমাইলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তসহ অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত মডেল সাবাহ খুন, স্বামী আটক

 

ডেস্ক রিপোর্টঃ

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত মডেল সাবাহ হাফিজ (২৩) কে খুন করা হয়েছে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে তাকে খুন করা হয়েছে। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, গত ১৪ অক্টোবর সিডনির ওয়েন্টওর্থভিলের লেন স্ট্রিটের একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সাবাহ হাফিজ (২৩) বাংলাদেশি বংশোদ্ভূত সোহান হাফিজের মেয়ে। তিনি অস্ট্রেলিয়ার একজন মডেল ও অভিনেত্রী ছিলেন। সোহান হাফিজ বৃহত্তর ময়মনসিংহের বাসিন্দা ছিলেন। পরে তারা অস্ট্রেলিয়ায় চলে যান। সাবাহ হাফিজের জন্ম অস্ট্রেলিয়ায়।

জানা গেছে, সাবাহ যে বাসায় থাকতেন, সেখানে তার এক প্রতিবেশী তার আহতের খবর জানিয়ে রাতে পুলিশের সাথে যোগাযোগ করেন। অ্যাম্বুলেন্স তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবাহ তার স্বামীর সাথে ওই বাসায় থাকতেন। এ ঘটনায় ইউরোপীয় বংশোদ্ভূত সাবাহর স্বামী অ্যাডাম কিউরেটনকে (২৪) আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সাবাহকে শারীরিক নির্যাতন করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

দাউদকান্দিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -৩ কার্যালয়ে পশ্চিমে এসআলম প্লাজার চার তলায় নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শারমিন আক্তার দাউদকান্দির এস আলম প্লাজার মালিক ভুলিরপাড় গ্রামের মৃত শাহ আলম সরকারের ছেলে সুমন সরকারের দ্বিতীয় স্ত্রী। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন সরকারকে আটক করেছে।

নিহতের মামা মোঃ মোস্তফা জানান, শারমিন আক্তার ৩ বছর বয়সে তার বাবা রফিকুল ইসলাম এবং মা মালেকা খাতুনকে হারান। দেশের বাড়ি রংপুরে হলেও সে বড় হয়েছে ঢাকায়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। তিনি জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সুমন সরকারকে আটক করা হয়েছে।

 

কুমিল্লায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হ ত্যা, স্বামী আটক

 

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লার দেবিদ্বারে পরকিয়ার প্রেমের জেরধরে ৩সন্তানের জননীকে শ^াসরুদ্ধকরে হ ত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের উটকাড়া এলাকায়।

পুলিশ ও নিহতের আতœীয়রা জানায়, উপজেলার দক্ষিন নারায়নপুর পুর গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে মোসা. রেহানা আক্তার (২২) এবং এলাহাবাদ ইউনিয়নের (পূর্ব উটকাড়া) গ্রামের মৃত আমির আলী’র ছেলে মো. খোরশেদ এর নিকট ১২/১৩ বছর পূর্বে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে সম্পর্ন হয়। নিহত রেহানার ৩টি কন্যা সন্তান রয়েছে।

ঘাতক স্বামী খোরশেদ ঘরে বউ থাকা অবস্থায় নিজ ভাইয়ের স্ত্রী খাদিজা বেগমের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় সময় কথা কাটাকাটি ও বাধা প্রদান করলে নিহত রেহানা আক্তার কে শাররিক ও মানসিক নির্যাতন করে আসছে। এদিকে ওই ঘটনার জের ধরে সোমবার রাত সাড়ে ১২টায় ওই ৩ সন্তানের জননী রেহানা আক্তারকে শ^াসরুদ্ধ করে হত্যা করে চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার রেহানাকে মৃত ঘোষনা করে ।

হত্যার সন্দেহ হওয়ায় ঘাতক স্বামী খোরশেদ কে হাসপাতালের উপস্থিত থাকা লোকজন তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। দেবিদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদর্ন্তের জন্য সোমবার ১১টায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

এব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, নিহত রেহানা আক্তারের পিতা মো. বাচ্চু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে ময়না তদর্ন্তের জন্য তাকে কুমেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদর্ন্তের রিপোর্ট পেলেই ঘটনার বিষয় জানাযাবে। ঘাতক স্বামী খোরশেদ পুলিশের হেফাজতে রয়েছে।

বুড়িচংয়ে প্রেমিকের শরীরে পেট্রোল ঢেলে আগুন, স্বামী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় জহিরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে মোসলেম উদ্দিন (৫৫) নামেএক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, জেলার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামেও মো. রোশন আলীর ছেলে জহিরুল ইসলাম (৩৫) ছোটবেলা থেকেই নিমসার এলাকায় মামার বাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি পেশায় ট্রাকচালক। কিছুদিন ধরে জহিরুল ইসলাম আদর্শ সদর উপজেলাধীন সৈয়দপুর গ্রামের অপর ট্রাকচালক মোসলেম উদ্দিনের বাড়িতে যাতায়াত করতেন। এক পর্যায়ে মোসলেম উদ্দিনের স্ত্রীর (৩৩) সঙ্গে জহিরুলের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এতে করে জহির ও মোসলেমের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সোমবার সন্ধ্যায় মোসলেম কৌশলে জহিরকে ডেকে নিমসার ফিলিং স্টেশনের পাশে গ্রামীন হোটেলের ছাদে নিয়ে যান। সেখানে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোসলেম জহিরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় জহির চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। পরে মোসলেম পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন।

স্থানীয়রা জানায়, আহত জহিরকে উদ্ধার করে প্রথমে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে জহিরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় জহিরুলের ভাই মো. কালা বাদি হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। আসামি মোসলেমকে মঙ্গলবার কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণে স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণের ইয়াছিন মার্কেট এলাকার এক ভাড়াটিয়া বাসায় সুইটি নামের এক গৃহবধুকে মারধর করে হত্যার চেষ্টাকালে স্থানীয়রা টের পেলে স্বামী নাইম(২৪) পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি তাকে ধরে ইপিজেড ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করে। আহত গৃহবধু সুইটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

আহত গৃহবধু সুইটি মুদাফরগন্জ চিকনিয়া গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে । স্বামী নাঈম কুমিল্লা সদরের রসুলপুর এলাকার হাসেমের ছেলে।

আহতের পরিবার জানায়, গত দুই বছর আগে নাঈমের সাথে তার বিয়ে হয়। এরপর ইয়াছিন মার্কেটে একটি ভাড়াটিয়া বাসায় তারা বসবাস করছিল। গতকাল রাতে সুইটি তার স্বামীর ঘর করবেনা বললে সুইটির স্বামী তাকে হত্যার উদ্দেশে বেধড়ক মারধর করে আহত করে। বর্তমানে সুইটির ৮ মাসের একটি সন্তান রয়েছে ।

এ বিষয়ে সদর দক্ষিণ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর জানান, আহতের পরিবার থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।