Tag Archives: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মান বিষয়ে উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন। সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। সভায় কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়কে পেপার লেস করে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করা হচ্ছে। অনলাইনে ৩৪টি লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হচ্ছে, ভিপি শাখায় ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে, দূর্নীতি ও আর্থিক অনিয়ম রোধে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হবে। এসময় তিনি আরও বলেন, আমরা কাজের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে চাই।

এছাড়াও সভায় কুমিল্লার রসমালাই জিআই পণ্য হিসেবে স্বাীকৃতির সার্টিফিকেট উপস্থাপন করা হয়। ঐতিহ্যগত বিষয়ে কোন তথ্য থাকলে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবার জন্য আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবার জন্য আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য। ডিজিটাল প্রযুক্তি এখানে প্রণিধানযোগ্য।

আগামীকাল ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে আজ শুক্রবার এক বাণীতে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে ১৪ অক্টোবর ২০২৩ ‘বিশ্ব মান দিবস’ পালিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত।

প্রধানমন্ত্রী জানান, এবারের বিশ্ব মান দিবসে গত বছরের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব-বিনির্মাণে মান’ বহাল রাখা হয়েছে। জাতিসংঘ ঘোষিত এসডিজির প্রেক্ষাপটে প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি।

তিনি জানায়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণ। আওয়ামী লীগ সরকার জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাতির পিতার নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে তৎকালীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (বিডিএসআই), আইএসওর এবং ১৯৭৫ সালে কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের (সিএসি) সদস্যপদ লাভ করে।

পরবর্তীকালে বিএসটিআই আরো ৪টি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা- ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েট অ্যান্ড মেজারস (বিআইপিএম), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব লিগ্যাল মেট্রোলজি (ওআইএমএল) ও এশিয়া প্যাসিফিক মেট্রোলজি প্রোগ্রাম (এপিএমপি) এবং মান সংক্রান্ত সার্কভুক্ত আঞ্চলিক সংস্থা-সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের (এসএআরএসও) সদস্যপদ অর্জন করে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য মানসম্মত খাদ্য ও পণ্য সরবরাহে বদ্ধপরিকর। মুক্ত বাজার অর্থনীতির যুগে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই।

শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করে পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি টেকসই শিল্পসমৃদ্ধ দেশে রূপান্তর করতে কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ তথা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আহবান জানান।

তিনি বিশ্ব মান দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি:

স্মার্ট বাংলাদেশ বিষয়ে আমাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ, বৈষম্য ও দারিদ্রমুক্ত উদ্ভাবনী এবং সৃজনশীল জাতি হিসেবে বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশের চারটি মূল স্তম্ভ, স্মার্ট সমাজ, স্মার্ট সরকার, স্মার্ট নাগরিক ও স্মার্ট অর্থনীতির আলোকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর, সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়ন, দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় সরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও কর্মীসহ সকল স্তরের প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় স্মার্ট বাংলাদেশ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন। মতামত ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, অশোক বরু–য়া ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।