Tag Archives: ৭.৬ মাত্রার ভূমিকম্প

৭.৬ মাত্রার ভূমিকম্পের পর

৭.৬ মাত্রার ভূমিকম্পের পর মাঠ কাঁপিয়ে মেসিদের জয়

৭.৬ মাত্রার ভূমিকম্পের পর মাঠ কাঁপিয়ে মেসিদের জয়

ডেস্ক রিপোর্ট:

উত্তর হন্ডুরাসে শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬.২৩ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬, যা গত ৪ বছরে এই অঞ্চলে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পের পরপরই মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা সুনামির আশঙ্কা প্রকাশ করেছিল, তবে পরে এই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতেও হন্ডুরাসে প্রাক্‌-মৌসুম ম্যাচ খেলতে যায় লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি। এই ম্যাচে মেসি এবং তার সহকর্মীরা মাঠে গোলের বন্যা বয়ে দেন।

ভূমিকম্পের প্রায় দেড় ঘণ্টা পর, স্থানীয় সময় রাত ৮টার দিকে মাঠে নামে ইন্টার মায়ামি। যদিও ভূমিকম্পের কারণে ম্যাচ বাতিলের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামে ভূমিকম্পের কোনো প্রভাব অনুভূত হয়নি বলে জানা গেছে।

যদিও ভূমিকম্পের কম্পন অনুভব করা যায়নি, তবে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে মেসি এবং লুইস সুয়ারেজের নেতৃত্বাধীন ইন্টার মায়ামির চাপে পড়তে হয়েছে। ম্যাচে অলিম্পিয়া ইন্টার মায়ামির কাছে ৫-০ গোলে পরাজিত হয়। মেসি এবং সুয়ারেজ দুজনেই একটি করে গোল করেছেন, এবং মেসি আরও দুটি গোলে সহায়তা করেছেন।

এই ম্যাচের মাধ্যমে ইন্টার মায়ামি যুক্তরাষ্ট্রের বাইরে তাদের প্রাক্‌-মৌসুম প্রস্তুতি পর্ব শেষ করে। আগামী ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে (এমএলএস) তাদের প্রথম ম্যাচ খেলার আগে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। ১৪ ফেব্রুয়ারি ওরল্যান্ডো সিটির বিপক্ষে প্রাক্‌-মৌসুম ম্যাচে মেসি এবং তার দল মাঠে নামবে। এর ৪ দিন পর, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হবে স্পোর্টিং কানসাস সিটি।