,

মুরাদনগরে মাদরাসার শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
May 13, 2017
news-image

মাহবুব আলম আরিফ,মুরাদনগর:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৩ মে) মুরাদনগর থানায় এসে শিক্ষার্থী (১০)পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিলে পুলিশ থানায় মামলা রুজু করে ৬৪ ধারায় জবানবন্দির জন্য শিক্ষার্থীকে কুমিল্লা আদালতে প্রেরণ করেন।

ঘটনার শিকার শিক্ষার্থী উপজেলার ধামঘর দারুল ইসলাম হেলালিয়া এতিমখানার পঞ্চম শ্রেণির ছাত্রী।

বাবা প্রবাসে অবস্থান করায় চাচা আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় মামলা করেন।

মাদরাসার শিক্ষক জসিম উদ্দিন এ ঘটনা ঘটিয়ে পলাতক আছেন। তার গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার রাজা মেহের গ্রামে।

সূত্র ও পুলিশ জানায়, গত সপ্তাহে শিক্ষক জসিম ওই শিক্ষার্থীর কাছ থেকে ইংরেজি বই নিয়ে যায়। পরে শিক্ষার্থী বইটি আনতে শিক্ষকের কাছে গেলে শিক্ষক জসিম কৌশলে তাকে নিজ কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে তাকে জোরপূর্বক ধরে শ্লীতাহানির চেষ্টা করে। শিক্ষার্থীর আতœচিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে আসলে শিক্ষক জসিম দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।