Tag Archives: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেয়েছেন কুমিল্লার ৬ নেতা

নবীন প্রবীণের সমন্বয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় ১ বছর পর কমিটি ঘোষণা করা হয়েছে। নবীন-প্রবীণের সমন্বয়ে মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদনকৃত এই কমিটিতে ৭৫ জনের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ৯ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ম.রুহুল আমিনকে সভাপতি এবং রোশন আলী মাষ্টারকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।

এই সম্মেলনের প্রায় ১ বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা তরুণ কিছু নেতা-কর্মী স্থান পেয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন এবিএম গোলাম মোস্তফা, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, এ্যাডঃ নিজামুল হক, সাংবাদিক শাহজাহান, অধ্যাপক ডা. আব্দুল মান্নান জয়, আলহাজ্ব আব্দুল মতিন মুন্সি, মুক্তিযোদ্ধা হানিফ সরকার, শেখ আব্দুল আওয়াল, বশিরুল আলম মিয়াজী, মুক্তিযোদ্ধ মাঈনুল হোসেন ও আবু নাসের।

যুগ্ন-সাধারণ সম্পাদক হয়েছেন বাসুদেব ঘোষ, মোঃ শহিদুল্লাহ ও গোলাম ফারুক রানা। কমিটিতে হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ ও নাছির উদ্দিন শিশিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া আইনবিষয়ক সম্পাদক এ্যাডঃ আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ হোসেন সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাইম হাসান, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার কোষাধ্যক্ষ নাইম ইউসুফ সেইনকে করা হয়েছে।

কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও দাপ্তরিক সম্পাদকসহ ৩৯ জন, সদস্য ৩৩ জন এবং ২১ জনকে উপদেষ্টা করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেয়েছেন কুমিল্লার ৬ নেতা

 

 

 

ডেস্ক রিপোর্টঃ

 

শনিবার (২১ ডিসেম্বর) কাউন্সিল অধিবেশন শেষ দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেয়েছেন কুমিল্লার ৬ নেতা

 

বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেয়েছেন কুমিল্লার ৬ নেতা। এর মধ্যে এর মধ্যে উপদেষ্টা পরিষদে ৪জন, প্রেসিডিয়ামে একজন এবং সম্পাদকম-লীতে আছেন একজন। এছাড়া উপদেষ্টা পরিষদে আরো একজনের নাম যোগ হতে পারে বলে জানা গেছে।

 

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার (২১ ডিসেম্বর) কাউন্সিল অধিবেশন শেষ দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন এ কমিটিতে উপদেষ্টা পরিষদে আছেন কুমিল্লার চার নেতা। তারা হলেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার সফিক আহমেদ, বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও ফখরুল ইসলাম মুন্সী। কমিটিতে পুনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

 

এদিকে উপদেষ্টা পরিষদে কুমিল্লার প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট আহমেদ আলীকে রাখা হতে পারে বলে জানা গেছে। দলীয় সূত্রের তথ্যÑ উপদেষ্টা হিসেবে আরো যে ১০জনকে অন্তর্ভূক্ত করা হবে তাতে থাকতে পারেন এড. আহামেদ আলী।