Tag Archives: আটক

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি কয়েকটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান সমূহে বিজিবি টহলদল সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে পৃথক পৃথক স্থান হতে গত এক দিনে সর্বমোট ১ কোটি ১০ লক্ষ ১৯ হাজার ৭৯৪ টাকা মূল্যের মোবাইল, মোবাইল ডিসপ্লে, বাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য সামগ্রী আটক করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় প্রায় এক কোটি ৩০ লাখ টাকা

কুমিল্লায় প্রায় এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক

কুমিল্লায় প্রায় এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ১ কোটি ২৯ লক্ষ ২২ হাজার ৯৬০ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের ফুট ওভার ব্রিজের নিচ হতে বিজিবি টহলদল ৫ লক্ষ ৭০ হাজার ৬৪০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করে।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২৮ জন আটক

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২৮ জন আটক

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত দুটি ড্রেজার, দুটি বাল্কহেড এবং তিনটি বোটসহ ২৮ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীর কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদকল্পে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, দুটি বাল্কহেড, দুটি স্পিডবোট এবং একটি দেশীয় নৌকা সহ ২৮ জনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সব জব্দকৃত ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটক ২৮ আসামিকে বেলতলি নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

কুমিল্লায় মদকদ্রব্যসহ

কুমিল্লায় মদকদ্রব্যসহ মাদককারবারী আটক

কুমিল্লায় মদকদ্রব্যসহ মাদককারবারী আটক

শাহ ইমরান:

কুমিল্লায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদককারবারীকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কটকবাজার পোষ্টের টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে, চাঁনপুর মসজিদ এলাকায় ৪২০ বোতল ফেন্সিডিলসহ ১টি সিএনজি ও ১ জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে আটক করা সিএনজি এবং মাদকদ্রব্যের মূল্য মোট ৬ লক্ষ ৬৮ হাজার টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। আটক মাদক চোরাকারবারীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশকে জানানো হয়েছে।

এটি বিজিবির মাদক এবং চোরাচালান বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে একটি বড় সাফল্য বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৬৯০ পিস ভারতীয় শাড়ি আটক

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৬৯০ পিস ভারতীয় শাড়ি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অভিযান পরিচালনা করে ৬৯০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী আটক করেছে। এ সময় চোরাচালানের সাথে জড়িত কেউ আটক হয়নি।

সোমবার ( ০২ ডিসেম্বর) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোস্ট এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত মেইন পিলার ২১০০/এম হতে ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের মিয়া বাজার নামক স্থান হতে ৬৯০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী আটক করে।

আটককৃত চোরাচালানী পণ্যের সর্বমোট মূল্য ৪৯ লক্ষ ৯৫ হাজার টাকা।

কুমিল্লায় অভিনব কৌশলে

কুমিল্লায় অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ২ জন আটক

কুমিল্লায় অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১ সিপিসি-২।

সোমবার (২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লায় অভিনব কৌশলে

এ সময় আটককৃতদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আলী করিম রিয়াদ (৩৩) এবং চৌদ্দগ্রামের ছাঁন্দকরা গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে মোঃ জাকির হোসেন রানা (৩৭)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

কুমিল্লায় বিজিবির অভিযানে

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে, যার ফলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহলদল দুটি পৃথক স্থান থেকে মোট ৯৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আটককৃত ফেন্সিডিলের বাজার মূল্য ৩ লক্ষ ৯৫ হাজার ২ শত টাকা।

অপর দিকে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ২০৮০ হতে ২ কিলোমিটার ভেতরে পাঁচথুবি এলাকায় অভিযান চালিয়ে ২৫,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে। আটককৃত ট্যাবলেটের বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।

এটি কুমিল্লা বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলোর মধ্যে একটি বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।

প্রায় ৯ হাজার ইয়াবাসহ

প্রায় ৯ হাজার ইয়াবাসহ হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর আটক

প্রায় ৯ হাজার ইয়াবাসহ হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহজাদা জিসানকে (৪৮) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি ২ সদস্যরা।

২৭ নভেম্বর ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাউজিং এস্টেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মোঃ শাহাজাদা জিসান কুমিল্লা সদরের হাউজিং এস্টেট গ্রামের মৃত সেকান্দার আলী এর ছেলে। সে হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় অবৈধ মাদকদ্রব্যসহ

কুমিল্লায় অবৈধ মাদকদ্রব্যসহ ভারতীয় নাগরিক আটক

কুমিল্লায় অবৈধ মাদকদ্রব্যসহ ভারতীয় নাগরিক আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (বিজিবি ১০) এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৮২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং ১টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮), ত্রিপুরা সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায় অভিযান চলাকালে, মেহেদী হাসান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালান করার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবি টহলদল তাকে আটক করে এবং তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা দায়ের করে। পরে তাকে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি’র এই সাফল্য মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে।

কুমিল্লায় বিজিবির অভিযানে

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা আটক করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) গোলাবাড়ী পোষ্টের টহলদল কেরানীনগর বড়বাড়ী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তি জানায়, অভিযানটি সীমান্ত পিলার ২০৮১/৪-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়। এতে বিজিবি সদস্যরা মাদকদ্রব্যগুলো উদ্ধার করতে সক্ষম হন।

আটককৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা। বিজিবি আরও জানায়, মাদকদ্রব্যগুলো যথাযথ প্রক্রিয়ায় আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিজিবির এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।