Tag Archives: চৌদ্দগ্রামে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল আটক

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে মাইক্রোবাসে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার গাংরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন গীতবাড়ি বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা নামক স্থানে সন্দেহজনক একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে মাইক্রোবাসটি থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত হায়েস মাইক্রোবাসটিও জব্দ করে বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদক ও জব্দ করা যানবাহন আইনগত প্রক্রিয়া শেষে চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৬৯০ পিস ভারতীয় শাড়ি আটক

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৬৯০ পিস ভারতীয় শাড়ি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অভিযান পরিচালনা করে ৬৯০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী আটক করেছে। এ সময় চোরাচালানের সাথে জড়িত কেউ আটক হয়নি।

সোমবার ( ০২ ডিসেম্বর) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোস্ট এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত মেইন পিলার ২১০০/এম হতে ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের মিয়া বাজার নামক স্থান হতে ৬৯০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী আটক করে।

আটককৃত চোরাচালানী পণ্যের সর্বমোট মূল্য ৪৯ লক্ষ ৯৫ হাজার টাকা।

চৌদ্দগ্রামে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের ভারতের সীমান্তবর্তী এলাকায়  ১০ বিজিবি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ও ফেন্সিডিল আটক করেছে। যার মূল্য ৩৩ লাখ ৫৮ হাজার ৪ শত টাকা।

২৪ জুলাই চৌদ্দগ্রামের ভারতের সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের ভিতরে বদরপুর এলাকায় ১০ বিজিবির অধিনায়ক  লে.কর্ণেল মুহাম্মদ ইসহাকের সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করে।

১০ বিজিবির সহকারি পরিচালক মো: পারভেজ শামীম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।