Tag Archives: আটক

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে যৌথবাহিনী অস্ত্রসহ সন্ত্রাসী খাজা খায়ের উদ্দিনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলা নিমসার গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১টি দেশীয় রিভলবার এবং ২টি হাঁসুয়াসহ খাজা খায়ের উদ্দিন (৪৮) আটক হন। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ বুড়িচং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয় এবং এতে খাজা খায়ের উদ্দিনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অস্ত্র, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

৬০ বিজিবি, সুলতানপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার রাত ১০টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম আরিফুল ইসলাম (২১), তিনি ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার পুত্র।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সন্ধ্যা ৭টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শংকুচাইল বিওপির টহলদলের সদস্যরা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে এই যুবককে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লার সীমান্ত দিয়ে

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিক আটক

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে একজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

সোমবার রাতে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী নাগরিক মোঃ আহাদ শেখ (৪০) কে আটক করে। আটককৃত আহাদ শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রামদিয়া গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।

মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃকর্নেল এ এম জাবের বিন জব্বার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৭ অক্টোবর ২০২৪ তারিখ রাত সোয়া ৯ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৭১/এম হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর বেলবাড়ি নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ আহাদ শেখ’কে আটক করে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিগত দুইমাস পূর্বে কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে ভারতের আগরতলায় রাজমিস্ত্রী কাজের উদ্দেশ্যে অবৈধভাবে গমন করেছিল। উল্লিখিত আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে বাংলাদেশী নগদ ২২ হাজার টাকা ও ব্যক্তিগত ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানায়, এ ঘটনায় বিজির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটক

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটক

ডেস্ক রিপোর্ট:

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।

সাবের হোসেন চৌধুরী সর্বশেষ সংসদে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন, যা খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানাকে অন্তর্ভুক্ত করে। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

তিনি ২০০১-২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদে ছিলেন।

ভারতে পালানোর সময়

ভারতে পালানোর সময় সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই আটক

ভারতে পালানোর সময় সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই আটক

স্টাফ রিপোর্টার:

ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্ত থেকে কুমিল্লা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলের ভাই জহিরুল ইসলামকে আটক করেছে বিজিবি।

আটক হওয়া জহিরুল ইসলাম কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে। উপজেলা চেয়ারম্যান ভাইয়ের প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছিল এ জহিরুল ইসলাম।

আজ সোমবার বাংলাদেশের অভ্যন্তরে সুতারমরা নামক স্থান হতে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় কাজিয়াতলী বিওপির টহলদল তাকে আটক করে।

কুমিল্লায় ৩০ কেজি গাঁজা সহ

কুমিল্লায় ৩০ কেজি গাঁজা সহ ৭ জন আটক

কুমিল্লায় ৩০ কেজি গাঁজা সহ ৭ জন আটক

শাহ ইমরান:

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩০ কেজি গুড়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর ইউপির কৃষ্ণপুর বিশ্বরোড এলাকায় হোটেল আল তাজেজের সামনে পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে শরীফুল ইসলাম (২৭), মোঃ হোসেন (৩৮), রঞ্জিত চন্দ্র শীল (২৫), দেলোয়ার হোসেন (৪০), মোঃ নজরুল ইসলাম (৩৮), মোঃ সাইফুল আজম সুমন (৪০) এবং মোঃ ইকবাল হোসেন (৩৬) নামে সাতজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি সবুজ রঙের রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশার তল্লাশি করে দুটি বস্তায় ৩০ কেজি গুড়া গাঁজা পাওয়া যায়। জব্দকৃত মাদক সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছিল বলে আসামিরা স্বীকার করেছে।

এ ঘটনায় এসআই উক্যমং রাখাইন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে রুজু করা হয়েছে।

তিতাসে ইউপি চেয়ারম্যানের বাড়ি

তিতাসে ইউপি চেয়ারম্যানের বাড়ি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১৬

তিতাসে ইউপি চেয়ারম্যানের বাড়ি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১৬

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার(১৯সেপ্টেম্বর) বিকালে তিন ঘন্টাব্যাপি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন মামলার আসামি ১৬ জনকে আটক করেছেন পুলিশ। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা,হকি ইস্টিক ও কাঠের রোল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর মানিককান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু মোল্লা গ্রুপ ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে,এসময় আবুল মোল্লার ছেলে যুবলীগ নেতা জহির মোল্লা (৩০)নিহত হয়।

এ ঘটনার জেরে সাইফুল মেম্বারের বাড়িসহ প্রায় ৩০ টি পরিবারের বাড়ি ঘরে হামলা লুটপাট ও অগ্নি সংযোগ করে লোকজন। তখন আবু মোল্লার লোকজনের ভয়ে ৩০টি পরিবারের প্রায় শতাধিক সদস্য বাড়ি ছেড়ে চলে যায়। আবু মোল্লার ভয়ে দুইবছর এলাকা ছাড়া পরিবারগুলো।

আজ বৃহস্পতিবার ছাত্র সমাজের সহযোগিতায় সাইফুল মেম্বার গ্রুপের লোকজন বাড়ীতে গেলে আবু মোল্লা লোকজন নিয়ে তার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করে।

পরে ছাত্র সমাজ ও স্থানীয় লোকজন বাড়িটি অবরুদ্ধ করে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশকে খবর দিলে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেনাবাহিনীসহ ঘটনা স্থলে যাই এবং অভিযান পরিচালনা করি। বিভিন্ন মামলার এজহার নামীয় ১৬ জন আসামীকে আটক করে থানায় নিয়ে আসি।এছাড়াও অভিযানে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করি। তিনি আরও জানান, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে
সাইফুল মেম্বার ও ছাত্র সমাজের তিন সমন্বয়কসহ মানিককান্দি গ্রামের কয়েকজন গন্যমান্য ব্যাক্তিবর্গকে দিয়ে একটি নাগরিক কমিটি করে দেয়া হয়েছে।

সদর দক্ষিণে

সদর দক্ষিণে মাদকসহ ২ যুবক আটক

সদর দক্ষিণে মাদকসহ ২ যুবক আটক

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণে মাদকসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

সদর দক্ষিণে

আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ জহিরুল ইসলাম কামরুল (২৪) ও একই গ্রামের মৃত. সামসু মিয়ার ছেলে মিজান (৩১)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ও বিয়ার সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লার ময়নামতি এলাকা

কুমিল্লার ময়নামতি এলাকা থেকে অস্ত্রধারী অমি আটক

কুমিল্লার ময়নামতি এলাকা থেকে অস্ত্রধারী অমি আটক

স্টাফ রিপোর্টার:

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে ময়নামতি ফুল মার্কেট এলাকা থেকে শাহরিয়ার আলম অমি নামের একজন চিহ্নিত অস্ত্রধারীকে আটক করে।

উল্লেখ্য যে, শাহরিয়ার আলম অমি গত ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি চালায়। এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরা এর ফুটেজ, ছাত্র সমন্বয়ক এবং অন্যান্য সোর্সের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

উক্ত ব্যক্তিকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

ফেন্সিডিলসহ আটক

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ জন আটক

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দয়াপুর এলাকা থেকে ২৪৪ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। এসময় ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

ফেন্সিডিল

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার মোঃ মোসলেম মিয়ার ছেলে সোহাগ (২৬) এবং ফেনী দাগনভূঁইয়ার মোঃ ইয়াছিনের ছেলে মোঃ হাসান (২৬)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কাভার্ডভ্যান যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।