Tag Archives: আবারও

আবারও রোনালদোর

আবারও রোনালদোর জোড়া গোল

আবারও রোনালদোর জোড়া গোল

ডেস্ক রিপোর্ট:

গেল ২৫ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পরের ম্যাচে, গতকাল শুক্রবার সৌদি প্রো লিগেও জোড়া গোল করে সবার নজর কাড়লেন তিনি। অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে আল নাসর।

কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। পেনাল্টি থেকে গোলটি করেন আল নাসরের পর্তুগিজ তারকা। ডি-বক্সের মধ্যে আব্দেলকাদের বেদ্রানের ফাউল করার পর তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আল নাসর ২-০ গোলে এগিয়ে গেলে ডামাকের ম্যাচে ফিরে আসার সম্ভাবনা কমে যায়, কারণ তারা আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল। একজন কম নিয়ে খেলা এবং আল নাসরের শক্তিশালী প্রতিরোধের সামনে বল গোলপোস্টে পাঠানো ছিল ডামাকের জন্য কঠিন কাজ।

ডামাক ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা করেছিল এবং কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিল। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। আল নাসরের তারকা মোহাম্মদ সিমাকানকে ফাউল করার পর লাল কার্ড পান ডামাকের ডিফেন্ডার আব্দেলকাদের বেদ্রান।

গতকালের ম্যাচে জোড়া গোল করে রোনালদো সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। এটি ছিল টানা তৃতীয় ম্যাচ যেখানে তিনি ম্যাচসেরা হয়েছেন। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ২০ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার।

এখন পর্যন্ত সৌদি প্রো লিগে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইতিহাদ এবং ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল হিলাল।

কুমিল্লায় সাবেক আইজিপি

কুমিল্লায় সাবেক আইজিপি শহিদুল হকের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লায় সাবেক আইজিপি শহিদুল হকের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা নিক্ষেপে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক এবং সাবেক যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দু’দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে প্রথম দফায় দুই দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আবারও আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মশিউর আলম তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত ছিলেন। দুপুর ২টায় আসামিদের আনার কথা থাকলেও আড়াই ঘণ্টা বিলম্বে তাদের আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানান, তদন্ত কর্মকর্তা আসামিদের আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত আপাতত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, মামলার অভিযুক্তদের সাধারণ আসামি হিসেবে আমলে নিয়ে বিচার প্রক্রিয়া পরিচালনার দাবি জানানো হয়েছে এবং বাকি আসামিদেরও গ্রেপ্তার করার দাবি করা হয়েছে।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় আটজনের মৃত্যু হয়। ওই ঘটনায় তৎকালীন পুলিশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছিল। তবে, গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর একই ঘটনায় বাসের তত্ত্বাবধায়ক আবুল খায়ের পাল্টা মামলা করেন, যাতে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ মোট ১৯০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।

আবারও ঘরের মাঠে বিধ্বস্ত

আবারও ঘরের মাঠে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

আবারও ঘরের মাঠে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট:

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় গত সপ্তাহে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে চার গোল হজম করার পর এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও হার মানতে হলো রিয়ালকে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলানের কাছে তারা হেরেছে ৩-১ ব্যবধানে।

ম্যাচের শুরুতে রিয়ালের জন্য বিপত্তি ঘটে। মাত্র ১২ মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে মিলানকে এগিয়ে দেন মালিক চিয়াও। পরের মিনিটেই সমতা ফেরানোর সুযোগ পায় রিয়াল, কিন্তু এমবাপ্পে ও ভিনিসিয়ুস সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।

তবে রিয়ালকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সমতা ফেরানোর জন্য। ভিনিসিয়ুস পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ১-১ সমতায় ফেরান।

কিন্তু বিরতির আগে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের ৩৯ মিনিটে রাফায়েল লিয়াওয়ের শট ঠেকানোর পরও দ্বিতীয় প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। এরপর ৪৩ মিনিটে এমবাপ্পের শট দারুণ দক্ষতায় আটকে দেন মিলানের গোলরক্ষক মাইক মানিয়াঁ, ফলে বিরতিতে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকতে হয় রিয়ালকে।

বিরতির পর রিয়াল দুটি পরিবর্তন আনে—অরেলিয়েঁ চুয়ামেনির জায়গায় ব্রাহিম দিয়াজ এবং ফেদে ভালভের্দের জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামানো হয়। তবে এই পরিবর্তন সত্ত্বেও গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেও সফল হয়নি রিয়াল।

মিলান বারবার প্রতি আক্রমণ চালিয়ে রিয়ালের রক্ষণে চাপ সৃষ্টি করে। অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে রেইনডার্সের গোলে মিলান ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের ৮১ মিনিটে আন্তোনিও রুদিগার একটি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত হতাশাজনকভাবে ম্যাচটি ৩-১ ব্যবধানে হেরে যায় রিয়াল।

ইসরায়েলে আবারও রকেট হামলা

ইসরায়েলে আবারও রকেট হামলা

ইসরায়েলে আবারও রকেট হামলা

ডেস্ক রিপোর্ট:

লেবানন থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, হিজবুল্লাহর ছোড়া দুটি রকেট সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। রকেট ঠেকানো হলেও তেল আবিব ও অন্যান্য শহরে সতর্কতামূলক সাইরেন বাজছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ অক্টোবর) লেবানন থেকে উৎক্ষেপিত দুটি দূরপাল্লার রকেট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সফলভাবে প্রতিরোধ করা হয়। হামলার সময় তেল আবিব ও আশপাশের শহরগুলোর পাশাপাশি উত্তরে নাজারেথ এলাকায় সাইরেন বেজে ওঠে।

শুরুর দিকে হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর না পাওয়া গেলেও পরে জানানো হয়, মধ্য ইসরায়েলে একটি রকেট প্রতিরোধ করার সময় হারজেলিয়া এলাকায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে আলজাজিরা জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলি শহর তেল আবিব ও হাইফায় সাইরেন বাজছে। ইসরায়েলি বিমান বাহিনী লেবানন থেকে উৎক্ষেপিত দুটি রকেট প্রতিহত করার দাবি করেছে।

এছাড়া মেটুলা, মিসগাভ আম ও কেফার গিলাদিসহ উত্তর ইসরায়েলের উচ্চ গ্যালিলি এলাকার বেশ কয়েকটি শহরে রকেট সাইরেনও বাজছে।

এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর, বেন গুরিয়ন বিমানবন্দরে সকল বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই হামলায় প্রথমবারের মতো মাঝারি পাল্লার রকেট ব্যবহার করেছে হিজবুল্লাহ।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরতলির নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যা একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটায়।

নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর হিজবুল্লাহ জানায় যে, তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে তাদের হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেছেন। আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (GFS) নামে একটি আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে তিনি এই তথ্য জানান।

রবিবার এক ফেসবুক স্ট্যাটাসে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেন, অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নির্দেশ করছে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (GFS) নামক আবহাওয়া পূর্বাভাস মডেল।

তিনি লিখেছেন, ২০২২ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ (অক্টোবর ২২ থেকে ২৫) এবং ২০২৩ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘হামুন’ (অক্টোবর ২১ থেকে ২৫) সৃষ্টি হয়েছিল। এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলে আঘাত করেছিল।

তবে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে কি না, সেটি নিশ্চিত হওয়ার জন্য অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: যুগান্তর

আনিসুল-সালমানের

আনিসুল-সালমানের আবারও ৫ দিনের রিমান্ড

আনিসুল-সালমানের আবারও ৫ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট:

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এটি নিয়ে চতুর্থবারের মতো তাদের রিমান্ডে দেওয়া হলো।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়।

এদিন কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তিন দফায় তাদের ২৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।