Tag Archives: ইসরায়েলে

ইসরায়েলে নেতানিয়াহুর

ইসরায়েলে নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা

ইসরায়েলে নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও হামলা হয়েছে। টাইমস অব ইসরায়েল এবং এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা বিভাগ এই ঘটনাকে গুরুতর উল্লেখ করেছে। পুলিশের সঙ্গে যৌথ বিবৃতিতে শিন বেত ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর বাসভবনের সামনে দুটি আগুনের গোলা পড়ে। তবে হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না।

ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিরক্ষামন্ত্রী কাটজ মন্তব্য করেছেন, “এই ঘটনা সমস্ত রেড লাইন অতিক্রম করেছে।” তিনি নিরাপত্তা বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

তবে কারা এই হামলার পেছনে রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ একটি ড্রোন হামলা চালিয়েছিল। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শনিবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসরায়েলে আবারও রকেট হামলা

ইসরায়েলে আবারও রকেট হামলা

ইসরায়েলে আবারও রকেট হামলা

ডেস্ক রিপোর্ট:

লেবানন থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, হিজবুল্লাহর ছোড়া দুটি রকেট সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। রকেট ঠেকানো হলেও তেল আবিব ও অন্যান্য শহরে সতর্কতামূলক সাইরেন বাজছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ অক্টোবর) লেবানন থেকে উৎক্ষেপিত দুটি দূরপাল্লার রকেট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সফলভাবে প্রতিরোধ করা হয়। হামলার সময় তেল আবিব ও আশপাশের শহরগুলোর পাশাপাশি উত্তরে নাজারেথ এলাকায় সাইরেন বেজে ওঠে।

শুরুর দিকে হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর না পাওয়া গেলেও পরে জানানো হয়, মধ্য ইসরায়েলে একটি রকেট প্রতিরোধ করার সময় হারজেলিয়া এলাকায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে আলজাজিরা জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলি শহর তেল আবিব ও হাইফায় সাইরেন বাজছে। ইসরায়েলি বিমান বাহিনী লেবানন থেকে উৎক্ষেপিত দুটি রকেট প্রতিহত করার দাবি করেছে।

এছাড়া মেটুলা, মিসগাভ আম ও কেফার গিলাদিসহ উত্তর ইসরায়েলের উচ্চ গ্যালিলি এলাকার বেশ কয়েকটি শহরে রকেট সাইরেনও বাজছে।

এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর, বেন গুরিয়ন বিমানবন্দরে সকল বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই হামলায় প্রথমবারের মতো মাঝারি পাল্লার রকেট ব্যবহার করেছে হিজবুল্লাহ।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরতলির নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যা একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটায়।

নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর হিজবুল্লাহ জানায় যে, তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে তাদের হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলে হঠাৎ সেনা পাঠাচ্ছে

ইসরায়েলে হঠাৎ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

ইসরায়েলে হঠাৎ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে যে কারণ

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই-অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) মোতায়েন এবং তা পরিচালনার জন্য মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের নজিরবিহীন দুটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই পদক্ষেপ ইসরায়েলকে সুরক্ষিত রাখতে নেওয়া হয়েছে।

গত ১ অক্টোবর ইরান ইসরায়েলের দিকে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পর থেকেই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলকে এই জবাব যথাযথভাবে সমন্বিত করতে অনুরোধ করছে, যাতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি না বাড়ে। বাইডেন প্রকাশ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের আক্রমণের বিরোধিতা করেছেন এবং ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, ইসরায়েলকে সহায়তা করা এবং ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণ থেকে মার্কিন সেনাদের রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের অংশ হিসেবে এই মোতায়েন করা হবে।

ইসরায়েলের নিজস্ব সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও, কোনো মহড়া ছাড়া মার্কিন সামরিক বাহিনী মোতায়েন করা খুবই বিরল ঘটনা। সম্প্রতি, মার্কিন সেনারা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান থেকে ইরানের আক্রমণের সময় ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করলেও, তাদের ইসরায়েলে মোতায়েন করা হয়নি।

থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য প্রায় ১০০ জন সেনার প্রয়োজন হয়। মার্কিন কর্মকর্তারা সেনা পাঠানোর সিদ্ধান্ত জানালেও, তারা কবে এবং কীভাবে তা করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি।