,

মেঘনা নদীতে ট্রলারে ডাকাতি

আজকের কুমিল্লা ডট কম :
November 29, 2017
news-image

 

মেঘনা প্রতিনিধি:

বুধবার (২৯ নভেম্বর )সন্ধ্যায় মেঘনা উপজেলার বাটেরার চর এলাকার সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার যোগে একদল ডাকাত দেশীয় অস্ত্র রামদা চাপাতি নিয়ে দাউদকান্দি থেকে আলিপুর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রলারে সন্ধ্যার পর  ডাকাতি করতে ট্রলারে উঠে। রামদা দিয়ে ট্রলার চালক মেঘনার বিনোদপুর গ্রামের বেদন মিয়াকে কুপিয়ে গুরতর আহত করে।

ট্রলারে যাত্রী ছিলো দুইজন  একজন মহিলা আর অন্যজন দাউদকান্দি পৌরসভার কর্মচারী মেঘনার হাসনাবাদ গ্রামের শুক্কুর আলী। সকলকে কুপিয়ে মোবাইল, নগদ টাকা সহ মহিলার ব্যবহৃত স্বর্ণালঙ্কার নিয়ে যায়।আহতরা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেয়।