Tag Archives: আহত ৫০

চান্দিনায় চুরির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-এলডিপি সংঘর্ষ, আহত ৫০

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া বাজারে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চুরির ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটে। এলডিপি নেতাকর্মীদের দোকানপাট এবং বসত বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় চিলোড়া বাজার।

চুরির ওই ঘটনাটি বিএনপি-এলডিপি নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। এ সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামকে কুপিয়ে জখম করে বিএনপির নেতাকর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে চান্দিনা সরকারি হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।

এছাড়া ওই ঘটনায় উভয়পক্ষের আরও কমপক্ষে ৫০ জন আহত হয়। তবে তাদের মধ্যে কেউ গুরুতর নয়। ওই ঘটনায় ১টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দফায় দফায় ওই সংঘর্ষ ঘটে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপরও হামলা করা হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ছোটন জানায়, চিলোড়া বাজার জামে মসজিদের উন্নয়নের জন্য দান অনুদানের যে টাকা পাওয়া যায় সব সময় সেগুলো গণতান্ত্রিক যুবদল উপজেলা বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামের মুদি দোকানে রাখা হয়।

তিনি জানায়, শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দোকানের সাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় ওই দোকানের ক্যাশ ভেঙে মসজিদ ও দোকানের টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরা যাচাই করে দেখা যায়- পার্শ্ববর্তী এতবারপুর গ্রামের মৎস্যজীবী দল নেতা রোকনের ছেলে রিফাত (১৫) ওই চুরির ঘটনা ঘটায়। পর দিন রোববার (৩০ নভেম্বর) দুপুরে অভিযুক্ত রিফাতকে চিলোড়া বাজারে পেয়ে আটক করা হয়। এ সময় উত্তেজিত মানুষ রিফাতকে মারধর করে মাথা ন্যাড়া করে দেয়।

ছোটন জানায়, ওই ঘটনার জের ধরে রিফাতের গ্রাম এতবারপুর, পৌরসভার হারং ও মহারং এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণতান্ত্রিক যুবদল উপজেলা বাড়েরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. ফখরুল ইসলামের বসত বাড়িতে হামলা করে তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে মারধর এবং দোকান ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা।

চান্দিনা পৌর যুবদল আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সী বিষয়টি অস্বীকার করে বলেন, আমার মা অসুস্থ থাকায় আমি সারাদিন কুমিল্লাতে আছি। এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ বলেন, সন্দেহজনকভাবে ১২ বছরের একটি ছেলেকে মারধর করার খবর পেয়ে আমাদের কিছু নেতাকর্মী ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন আমাদের ৪-৫ জন নেতাকর্মীকে মারধর করে।

এতবারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান ঘটনাস্থলে যাননি বলে দাবি করেন। এছাড়া ৫টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে চান্দিনা থানা ওসি জাবেদ উল ইসলাম রোববার সন্ধ্যায় জানায়, চুরির ঘটনা থেকেই বিষয়টি রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

লালমাইয়ে বিএনপির প্রতিনিধি সভায় ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ, আহত ৫০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির প্রতিনিধি সভায় হামলা ভাঙচুর ও গুলিবর্ষণের  ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ দলের ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি স্থানীয় বিএনপির।

শনিবার (২৬ আগষ্ট) বিকালে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের উন্দানিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মফিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, বেলঘর উত্তরে আমাদের একটি প্রতিনিধি সভা ছিল। বিকাল ৪টার দিকে আমাদের সেখানে যাওয়ার কথা ছিল। এর আগেই শুনি দুপুর ২টা থেকে আওয়ামী লীগের লোকজন সেখানে মহড়া দিচ্ছে। তারা লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ারের অনুসারী। দুপুর ২ টার পর তারা প্রতিনিধি সভায় ভাঙচুর ও গুলি চালায়।

তিনি বলেন, হামলার সময় যুবদল নেতা ফিরোজ ও মনির গুলিবিদ্ধ হন। একজনের মাথায় গুলি লাগে। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া তাদের লোকজন মফিজুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

এ নিয়ে ঘটনাস্থলসহ আশপাশে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তবে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার ও লালমাই উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান।

গোলাম সারোয়ার বলেন,   গৈয়ারভাঙ্গা-বেলঘর সড়কে মিছিল চলাকালে বিএনপির লোকজন আমাদের লোকজনের ওপর উল্টা হামলা করেছে। এতে আমাদের ৮-৯ জন আহত হয়।

লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার বলেন, আমরা তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ২২ যাত্রী নিহত, আহত ৫০

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২২ যাত্রী নিহত ও ৫০ জন আহত হয়েছে। করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে আজ রবিবার এ দুর্ঘটনা ঘটে। হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

কারণ বেশ কয়েকটি ঘটনা শত শত লোকের প্রাণ কেড়ে নিয়েছে এবং আরো অনেককে আহত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

ট্রেন দুর্ঘটনার পর সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলোতে এবং সেখান থেকে ট্রেন চলাচল স্থগিত করা হয়। এতে বড় ধরনের সম্পদের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক কার্যক্রমে ফিরতে ১৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে রেলপথগুলো চলাচল উপযোগী করতেও সময় লাগবে। এর আগে লাইনচ্যুত বগিগুলো সরাতে হবে।

আহত যাত্রীদের নবাবশাহ পিপলস মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্রেনটি বিপুলসংখ্যক লোক বহন করায় কর্তৃপক্ষ আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে।

ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ এখনো জানা যায়নি।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ জানিয়েছেন, ট্রেনটির ইকোনমি ক্লাসে ৯৫০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। পাশাপাশি ৭২টি শীতাতপ নিয়ন্ত্রিত স্ট্যান্ডার্ড কোচে ১৭টি বগি রয়েছে। সাংঘার জেলায় করাচি থেকে হাভেলিয়ান যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়।

তিনি আরো জানান, উদ্ধারকাজে ১০ জন স্টেশন হাউস অফিসার, চার জেলার পুলিশ সুপার (ডিএসপি) এবং শতাধিক পুলিশ সদস্য অংশ নিয়েছেন। পুলিশ ট্রেনিং সেন্টারের বিপুলসংখ্যক সদস্যও সেখানে উপস্থিত রয়েছেন।

দেশটির সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরের জারি করা বিশেষ নির্দেশের পর পাকিস্তান সেনাবাহিনীও দুর্ঘটনাস্থলের কার্যক্রমে যোগ দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বগি থেকে যাত্রীদের উদ্ধারের জন্য এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের মতে, দুর্ঘটনার পর আশপাশের হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ফেডারেল রেলওয়ে ও বিমান পরিবহন মন্ত্রী খাজা সাদ রফিক এক সংবাদ সম্মেলনে বলেছেন, কেউ ‘ইচ্ছাকৃতভাবে’ দুর্ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার এটি একটি যান্ত্রিক ত্রুটিও হতে পারে। তিনি বলেন, ‘প্রথমে আমরা ত্রাণ সরবরাহ করব। তারপর তদন্ত করব।’ এ ছাড়া সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ ঘটনাস্থলে পৌঁছেছেন।

প্রসঙ্গত ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে পাকিস্তানের একটি খারাপ রেকর্ড রয়েছে। গত এক দশকে দেশটি বেশ কয়েকটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী হয়েছে।

সূত্র : জিও নিউজ

৭০ জন শিক্ষার্থী নিয়ে চবির ৪২ সিটের বাস খাদে, আহত ৫০

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪২ সিটের ধারণক্ষমতাসম্পন্ন বাস ৭০ জন শিক্ষার্থী নিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হয় প্রায় ৫০জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মুনিয়া পুকুর চেয়ারম্যানঘাটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সকাল ৮টার দিকে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে আসা শিক্ষার্থীবাহী ফিটনেসবিহীন বাসটি খাদে পড়ে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে চবির ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইদ্রিস আরেফিন বলেন, মাত্র ৪২ সিটের ধারণক্ষমতাসম্পন্ন বাসে ৭০ শিক্ষার্থী ফটিকছড়ি থেকে চবির উদ্দেশ্যে রওনা হই। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মুনিয়া পুকুর চেয়ারম্যানঘাটা এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চবির বাসটি খাদে পড়ে যায়।

আহতদের মধ্যে ২২ জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এসএম মনিরুল হাসান বলেন, ফটিকছড়ি থেকে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।