Tag Archives: উপলক্ষে

দাউদকান্দিতে জামায়াতের কর্মী সম্মেলন

দাউদকান্দিতে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

দাউদকান্দিতে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সম্মেলনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় দাউদকান্দি পৌরবাজার তালপাতা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জামায়াত কুমিল্লা জেলা উত্তর জেলার সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ।

লিখিত বক্তব্য পেশ করেন দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জি: শামীম সরকার বিজ্ঞ, খন্দকার আবুল বাসার, আবুল কাশেম প্রধানিয়া, মাওঃ মোশারফ হোসেন, শরীফ মোহাম্মদ রুকন উদ্দিন, মু. মনিরুজ্জামান, শাহজাহান তালুকদার, এ্যাড: মুখলেসুর রহমান।

ইঞ্জি: মিজানুর রহমান আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাউছার সালাম সরকার, আবুবকর সিদ্দিক, হামিদুর রহমান সরকার, আাব্দুল লতিফ ও রেজাউল করিম। উল্লেখ্য, কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি, অধ্যাপক মজিবুর রহমান।

আগামী ২৫ জানুয়ারি শনিবার বিশ্বরোড ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের

পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে শতবর্ষের মিলনমেলার নিবন্ধন চলছে

পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে শতবর্ষের মিলনমেলার নিবন্ধন চলছে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ১৯২৫ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সে হিসেবে আগামী বছর বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি হবে।

ইতোপূর্বে জলাঞ্চলের ঐতিহ্যবাহী এই বিদ্যালয় থেকে পাশ করা ছাত্র ছাত্রীরা দেশ ও দেশের বাহিরে বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারি/বেসরকারি অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এ্যাডভোকেট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্বনামধন্য বিদ্যালয় সমূহে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। বর্তমান সরকারের সংসদ সচিবালয়ে সচিব মহোদয় ড. মো: আনোয়ার উল্ল্যাহ (এফসিএমএ) এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের কৃতি সন্তান তিনি ১৯৮০ সালে এই স্কুল থেকে স্টান্ডমার্ক নিয়ে পাশ করেন। এছাড়াও এই বিদ্যালয়ের কৃতি সন্তানদের মধ্যে মরহুম জনাব এটিএম আলমগীর এবং জনাব তাজুল ইসলাম সাবেক সংসদ সদস্য হিসেবে জলাঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন।

শতবর্ষ উদযাপন পরিষদ এর আহ্বায়ক পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান ড. একেএম জাহাঙ্গীর বাংলাদেশ সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। শতবর্ষ উদযাপন পরিষদ এর সদস্য সচিব জনাব আবুল বাশার (প্রা.প্র.শি) প্রধান শিক্ষক হিসেবে এই স্কুলে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছেন। তিনিও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। আরো অনেক দেশবরেণ্য কৃতি সন্তান রয়েছেন যাদের শৈশব শুরু এই পাঠশালায়।

যেখান থেকে শুরু দেশবরেণ্য অনেক প্রসিদ্ধ মানুষের শৈশব, সেই মুখরিত পাঠশালার শতবর্ষে আবারো মিলিত হওয়ার স্মৃতি পেতে যাচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

“শেকড়ে টানে উৎসব প্রাঙ্গণে, শতবর্ষ মহিরুহ” প্রতিপাদ্যে আয়োজনটির সফল বাস্তবায়নে কাজ করছে পোমগাঁও উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ।

শতবর্ষ পূর্তি উদযাপন হবে আগামী ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার পোমগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।

বিদ্যালয়ে এসে সরাসরি নিবন্ধনের পাশাপাশি, দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রাক্তন ছাত্র ছাত্রীদের জন্য অনলাইন নিবন্ধন সিস্টেম চালু করা হয়েছে । প্রাক্তন ছাত্র ছাত্রী ভাই/বোনদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে, ক্রমান্বয়ে বর্তমান ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন ও সম্পন্ন করা হবে। রেজিস্ট্রেশন চলবে আগমী ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে ২০ টাকা খরচ বেশি দিতে হবে।
অনলাইনে যেকোন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, নিজের ব্যাংক হিসাব এবং মোবাইল লেনদেন সেবা (বিকাশ মার্চেন্ট এবং নগদ পার্সোনাল) এর মাধ্যমে নিবন্ধন ফি জমা দেওয়া যাবে।

পোমগাঁও উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি উদযাপনের মিডিয়া পার্টনার : দৈনিক আজকের কুমিল্লা, দৈনিক পূর্বাশা, চ্যানেল বাংলাদেশ।

মহান বিজয় দিবস

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে কুমিল্লায় প্রীতি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে প্রীতি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ( ১৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় কুমিল্লা জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে কুমিল্লা নগরীর বালক-বালিকাদের অংশগ্রহণে প্রীতি কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

এ প্রতিযোগিতার অনুষ্ঠানে কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো: মঈন উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।