Tag Archives: কমিটির

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ২০২৫-২৬ সেশনের নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ২০২৫-২৬ সেশনের নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে বিজয়ী কমিটির নেতৃবৃন্দ আহবায়ক কমিটি থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।

এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসা মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবি সিরাজুল ইসলাম ভুঁইয়া।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মোঃ আকতারুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব রফিউদ্দিন সিদ্দিকী, সদস্য মোঃ মোশারফ হোসেন, নির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল হোসাইন। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান আইনজীবি সিরাজুল ইসলাম ভুঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য আবু বকর সুজন, নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি হাসান মোঃ জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ মোঃ আহসান উল্যাহ, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ ভুঁইয়া, কার্যকরি সদস্য মোঃ আনিছুর রহমান, রাসেল পাটোয়ারী, শফিউল আলম, প্রবাসী সাংবাদিক নুর মোহাম্মদ সৈকত, সাংবাদিক খোরশেদ আলম, নুরুল আলম আবির, ইমাম হোসেন ভুঁইয়া শরীফ প্রমুখ।

বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলনের মূল্যায়ন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

শনিবার রাতে কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে মূল্যায়ন সভায় সম্মেলনে অংশগ্রহণকারী কুমিল্লা সংসদের প্রতিনিধিসহ সাংস্কৃতিক ব্যাক্তবর্গ অংশ নেয়।

সভায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বাংলা বলয়ের নবগঠিত বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহাতাব সুমন।

এসময় বিশ্ব কমিটির নির্বাহী সদস্য শাহ মুজিবুল হক,দেলোয়ার হোসেন জাকির, দেলোয়ার হোসাইন আকাইদ,সৈয়দ ফয়সাল আহমেদ অনন্ত,কোষাধক্ষ মো: আল আমিন।

বাংলা সংস্কৃতি বলয়ের নবগঠিত বিশ্ব কমিটির সচিব- চিত্রকলা ও ভাস্কর্য এবং কুমিল্লা সংসদ এর আহবায়ক রুবেল কুদ্দুস এর সভাপতিত্বে মূল্যায়ন সভায় স্বাগত বক্তব্য দেন বলয়ের বিশ্ব কমিটির সহকারী মহাসচিব এস এ এম আল মামুন।

সভায় প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কবি বিজন দাস, লেখক শাহীন শাহ,কবি হালিম আব্দুল্লাহ, কবি রোখসানা ইয়াসমিন মনি,ডা: সুবর্না মজুমদার,সাহিদা আক্তার পপি,সানজিদা রোমানা,চৌধুরী মারিয়াম হাশমী,প্রিয়াংকা ভৌমিক,ইমু শারমিন,নীহারিকা দাস,সুমিত্রা সাহা,অনামিকা চক্রবর্তী,সুষমা সেন,ওয়াদিয়া হোসেন,সুমনা সুমন,খায়রুল বাশার বাঁধন,বাউল রাসেল দেওয়ান,কমল চন্দ্র দাস সহ আরো অনেকে।
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম এর পক্ষে অনূভুতি ব্যাক্ত করেন মাশুক মেহেদী।

মূল্যায়ন সভায় প্রথম বিশ্ব সম্মেলনে সহোযোগী ভূমিকা রাখায় কুমিল্লা জেলা শিল্পকলা কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ এর হাতে সম্মেলন স্মারক তুলে দেওয়া হয়। প্রথম বিশ্ব সম্মেলন এ ভ্যানু ব্যাবস্থাপনা সহ সার্বিক শৃঙ্খলা রক্ষায় সহযোগী ভূমিকা রাখার জন্য বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম এর সেচ্ছাসেবকদের বাংলা সংস্কৃতি বলয় এর সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও বাংলা সংস্কৃতি বলয় এর কুমিল্লা সংসদ গঠন, কর্মপরিকল্পনা এবং আগামী অগাস্ট এ কলকাতায় অনুষ্ঠিতব্য বিশ্ব কমিটির প্রথম সভার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।