,

কোম্পানীগঞ্জের মেলায় জুয়ার টাকার ভাগ নিয়ে সংঘর্ষে আহত ৬, টাকা লুট

আজকের কুমিল্লা ডট কম :
February 28, 2023
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরফকিরা গ্রামে কথিত মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬জন আহত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চরফকিরা গ্রামের মুক্তিযোদ্ধা মেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৪ ফেব্রুয়ারি রাত থেকেই উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা মেলার নামে এ অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে। প্রথম দিন বোর্ড প্রতি ৬০ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড বসানো হয়, দ্বিতীয় ও তৃতীয় দিন বোর্ড প্রতি ৬৫ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড প্রকাশ্যে সামিয়ানা টাঙিয়ে বসানো হয়। জুয়ার বোর্ড থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে ক্ষমতাবানরা। এরমধ্যে পুলিশ, প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সভাপতি সফিকুল ইসলাম সোহাগ বাটোয়ারা নিচ্ছেন বলে স্বীকার