Tag Archives: কুবির ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সভাপতি সৌরভ

কুবির ধীরেন্দ্রনাথ দত্ত হলে আগুন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবাসিক হল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৪০০৪ নং রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে একুশ হাজার পাঁচশত টাকা পুড়ে যাওয়ার দাবি সাইফুল নামের এক শিক্ষার্থীর। বিকাল ৩.৪০ এর দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী দত্ত হলের আবাসিক শিক্ষার্থী রিদুয়ান বলেন, বিকাল ৩.৪০ এর দিকে আমি রুম থেকে বের হয়ে গোসল করতে আসছি তখন বৃষ্টি হচ্ছে, তবে কোথাও থেকে ধোঁয়া আসতেছে তবে বুঝা যাচ্ছে না, তখন আমার বন্ধু আবিরকে ডেকে আনলাম তখন দেখতে ফেলাম এ রুম থেকে ধোঁয়া বের হচ্ছে তখন আমরা তালা খোলে আমি, সালমান, আবিরসহ আরও অনেকে ভিতরে ঢুকে ফায়ারগ্যাস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।

ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমার ব্যাগে একুশ হাজার পাঁচশ টাকা ছিল। ওই টাকাগুলো আমাদের বিভাগের (মার্কেটিং) প্রোগামের টাকা। আমি সকালেও বাজার করেছি, আর টাকার ব্যাগটা আমি বেডের নিচে রেখে দুপুরের খাবার খেতে যায়। খেয়ে এসে দেখি রুমের সবকিছু আগুনে পুড়ে গেছে।

দত্ত হলের প্রাধ্যক্ষ ড.মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি ২.৩০ এর দিকে হল থেকে ডিনার করতে রুমে যায়, তখন হলের নিরাপত্তায় থাকা বেলায়ত আমায় ফোন করে বলে হলে আগুন ধরছে তখন তড়িঘড়ি করে আমি হলে চলে আসি। ইঞ্জিনিয়ার মাল্টিফ্যালাক থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
টাকার ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি, রুম আপাতত সিলঘালা করে দেওয়া হয়েছে, আর সিসিটিভি ক্যামেরা দেখে আমরা ব্যবস্থা নেবো। টাকা পুড়ে গেছে কিনা অন্য কেউ সরিয়ে নিয়েছে।

কুবির ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সভাপতি সৌরভ, সম্পাদক দীপ্ত

 

শাহাদাত বিপ্লব, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে শাহাদাৎ হোসেন সৌরভ সভাপতি ও রাফিউল আলম দীপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ সভাপতি হয়েছেন আহসান হাবীব জয়, সফিউর রহমান সাগর, অলক ধর, মেহেদী হাসান, সৈয়দ এজহারুল ইসলাম। যুগ্ম সম্পাদক হয়েছেন এনায়েত উল্লাহ, কাজল হোসাইন, ইমতিয়াজ শাহরিয়া, মিরাজ খলীফা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আফজাল হোসাইন, রায়হান আলী খান, নাজমুস সাকিব ফাহিম।

এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। এর আগে গত সোমবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের ২য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।