Tag Archives: কুমিল্লা

দাউদকান্দিতে তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠনে নারী সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা ও ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস, কুমিল্লার সহকারী পরিচালক শরীফুল ইসলাম।

নারী সমাবেশে বক্তাগণ বলেন, তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, সাম্প্রদায়িকতা, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা, স্যানিটেশন, শিশুর সুস্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেইনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

 

জেলা তথ্য অফিসের ব্রাহ্মনপাড়া উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ব্রাহ্মনপাড়া উপজেলার শিদলাই সরকারি বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মনপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, শিদলাই দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার প্রভাষক (বাংলা) মো: নজরুল ইসলাম, সভাপতি পিটিআই, মো: আলমগীর আলম ও এসএমসি কমিটির সদস্য, মো: রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শিদলাই সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো: শফিকুল ইসলাম।

নারী সমাবেশে বক্তাগণ বলেন, তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, সাম্প্রদায়িকতা, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা, স্যানিটেশন, শিশুর সুস্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেইনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

কুমিল্লার বিএনপির রাজনীতিতে ঝড় বইছে, সবার চোখ গুলশানে

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে যে কোন সময়। গতকাল সোমবার রাতে এ কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশ প্রবল ছিল। কিন্তু নানা সমীকরণের ফলে কমিটি রাতে ঘোষণা হয়নি। এদিকে এ কমিটি ঘোষণা ঘিরে কুমিল্লার রাজনীতিতে ঝড় বইছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু গ্রুপ একে অপরের সমালোচনায় ব্যস্ত সময় পার করছে। আবার হাজী ইয়াছিনকে পুনরায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক পদে রাখার দাবি জানিয়ে সবার প্রোফাইলে হাজী ইয়াছিনের ছবি আপলোড করেছে তার সমর্থিত নেতাকর্মীরা।

কমিটিতে আহ্বায়ক পদে সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের নাম বেশ আলোচনায় রয়েছে। তবে হাজী ইয়াছিনের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে তার নেতাকর্মীরা মনে করছেন। তবে সদস্য সচিব পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম থাকাটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। এ পদ নিয়ে কোন প্রতিযোগিতা নেই।

গতকাল কমিটি ঘোষণা না হওয়ায় উত্তেজনা আরো বেড়েছে। অনেকে বলছেন- জাকারিয়া তাহের সুমন হয়তো এবার হাজী ইয়াছিনকে ছাড় দিতে পারেন। আবার অনেকে বলছেন আহ্বায়ক পদে জাকারিয়া তাহের সুমন চূড়ান্ত হয়ে গেছে।ছাড়া দেয়ার সম্ভাবনা নেই। তবে হাজী ইয়াছিন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হওয়ায় তাকে অন্য কোন শাখার দায়িত্বও দেয়া হতে পারে।

বিভিন্ন সূত্রমতে, যুগ্ম আহ্বায়ক পদে আমিরুজ্জামান আমির, মো: মোজাহিদ চৌধুরী, এড. কাইমুল হক রিংকু, মাহবুব চৌধুরীর নাম থাকাটা প্রায় নিশ্চিতই বলা যায়।তবে যুগ্ম আহ্বায়ক পদে চৌদ্দগ্রামের বিএনপি নেতা কামরুল হুদা পুনরায় থাকার জন্য লবিং করছেন বলে জানা গেছে। তবে শহীদ জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত-এই বক্তব্য দেওয়ার জন্য বেশ সমালোচিত হয়েছিলেন এই বিএনপি নেতা। ফলে এই কমিটিতে জায়গা পাওয়াটা কামরুল হুদার জন্য বেশ কঠিন হবে বলে মনে করেন সংশ্লিষ্ট সূত্র।

এদিকে যুগ্ম আহ্বায়ক পদে রেজাউল কাইয়ুমের নাম শোনা যাচ্ছে। বিগত বিলুপ্ত কমিটিতেও তিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কুমিল্লার তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মতে, এই কমিটিতে এমন কোন লোককে স্থান দেওয়া উচিত নয়, যারা বিগত সময়ে দখলবাজি, চাদাঁবাজি করেছে।

একাধিক সূত্রমতে, আজকালের মধ্যে কমিটি ঘোষিত হতে পারে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তির সম্ভাব্য ৫ কারণ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্তির সম্ভাব্য ৫ কারণ

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির ফলে জেলাজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোন কারণে এই কমিটি বিলুপ্তি করা হয়েছে তা নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে তুঙ্গে। তবে নিদির্ষ্ট কোন কারণ কেউই বলতে পারছে না। স্থানীয় একাধিক সূত্র ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে কথা বলে সম্ভাব্য কয়েকটি কারণ পাওয়া গেছে।

১. সাংগঠনিক কর্মকান্ডে ব্যর্থতা: কমিটি গঠনের ২ বছর ৭ মাস পার হলেও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সব উপজেলায় কমিটি দিতে পারেনি। লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলায় কমিটি দিয়েছিল এই আহ্বায়ক কমিটি। কিন্তু বাকি ৮ টি উপজেলায় (সদর, সদর দক্ষিণ, বরুড়া, মনোহরগন্জ, নাঙ্গলকোট, লালমাই, বুড়িচং ও বি-পাড়া) গত আড়াই বছরেও কমিটি দিতে পারেনি এই আহ্বায়ক কমিটি। তবে এই কমিটি সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল সব সময়। এছাড়া সম্প্রতি হওয়া বন্যায় হাজী আমিন উর রশীদ ইয়াছিনের নেতৃত্বে জেলার বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণসহ নানা কর্মকান্ড ছিল উল্লেখ্য করার মত। এছাড়া হাজী ইয়াছিনের বিরুদ্ধেও কোন নেতিবাচক অভিযোগ উঠেনি।

২. বাসস্ট্যান্ডগুলো দখল ও চাদাঁবাজির: কুমিল্লা সদর দক্ষিণের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও সদরের শাসনগাছা বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহনগুলো দখল, চাদাঁবাদির অভিযোগ উঠেছে এই আহ্বায়ক কমিটির দুয়েকজনের বিরুদ্ধে।

৩. বি-পাড়া উপজেলা ও সদরের পাচঁথুবী এলাকা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় ও পালানোর কাজে সহায়তার অভিযোগও রয়েছে কমিটির দুয়েকজন সদস্যের বিরুদ্ধে।

৪. সম্প্রতি কমিটি বিলুপ্ত হওয়ার আগে চৌদ্দগ্রামে কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা এক জনসভায় বলেছিলেন- শহীদ জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এই বক্তব্য নিয়ে অনেক সংবাদ প্রচার হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

৫. জেলা ও মহানগর কমিটিতে যারা আছেন এবং যারা পদ পাননি এমন অনেক নেতাই নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে গেছেন। জেলা ও মহানগর মিলে অন্তত ৪টি গ্রুপে বিভক্ত কুমিল্লার বিএনপি। এক সাথে অনেককে বিভিন্ন দলীয় প্রোগ্রামে দেখা গেলেও তারা এখন নিজেরাই কোন্দলে জড়িয়ে পড়েছেন। আগামী সংসদ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে বিএনপির কোন্দল আরো বাড়ছে। অনেকে মনে করছেন-এই কমিটি বিলুপ্তির পিছনে গ্রুপিং-কোন্দলও বড় ভূমিকা পালন করেছে।

উপরোল্লেখিত কারণগুলোর কারণে কমিটি বিলুপ্ত হয়েছে কিনা নিশ্চিত হলেও এই কারণগুলোই হয়তো মূল ভূমিকা পালন করেছে।

কমিটি গঠনের ২ বছর ৭ মাস পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২ জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। এর আগে ২০২২ সালের ৩০ হাজী আমিন-উর রশীদ ইয়াছিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।

কুমিল্লা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

হাবিবুর রহমান মুন্না:
কুমিল্লা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্কাউটের সদস্য ডিসপ্লে প্রদর্শন করে। পরে মশাল প্রজ্জ্বলন করে পুরো মাঠ প্রদক্ষিণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক(দিবা), সহকারি প্রধান শিক্ষক সুদীপ্তা রাণী রায়(প্রভাতী), শিক্ষক হাসিনা আক্তার চৌধুরী, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, নাজমুল হাসান, শ্যামল চন্দ্র, ওয়ালিউল্লাহ সরকার, সিনিয়র শিক্ষক জিয়াউল হক ও সিনিয়র শিক্ষক মাসুদুল হক । প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নূরে আলম ।

এছাড়া প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন সেন্সি মোঃ নুরে আলম ।

সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজ উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সেন্সি মোঃ নুরে আলম, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিনা আক্তার, মোঃ রাশেদ, চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান, প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারী শিক্ষিকা নুরজাহান আক্তার নিপা ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক টগর আহমেদ, মোহাম্মদ রোমান আহমেদ, গাজী আক্তার আলম সুজন, মুন্সি ফারুক আহমেদ কলেজের প্রভাষক এমাদ উদ্দিন আহমেদ পলাশ, চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রশিক্ষক শারমিন শান্তা, কুমিল্লা মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুল হক, চাইল্ড কেয়ার মডেল একাডেমির সহকারী শিক্ষক নাদিয়া জাহান, স্কুলের অভিভাবক কমিটির মোঃ দেলোয়ার হোসেন টগর, চাইল্ড কেয়ার মডেল একাডেমির সহকারী শিক্ষক লাভলী আক্তার, চাইল্ড কেয়ার মডেল একাডেমির অভিভাবক মোঃ হাসান ইমাম আহমেদ এবং সহকারী শিক্ষিকা ববি আক্তার।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সিএনজি স্ট্যান্ডে নেই কোন যাত্রী ছাউনি। এতে প্রতিদিন দুর্ভোগের সম্মুখীন হতে হয় হাজার হাজার যাত্রীদের। রোদ কিংবা বৃষ্টি হলে যানবাহনের জন্য অপেক্ষাকৃত যাত্রীরা সড়কের পাশে ব্যক্তি মালকাধীন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় অনেক দোকানিরা বিরক্ত বোধ করেন। বর্ষার সময় যাত্রীদের ভোগান্তির শেষ নেই। তখন যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে গাড়িতে উঠতে হয়।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক কুমিল্লা-মিরপুর সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন স্থানে যাতায়ত করে। এছাড়া উপজেলা সদরে শিক্ষা প্রতিষ্ঠান বেশি থাকায় হাজার হাজার শিক্ষার্থীকে যাতায়ত করতে হয়। কিন্তু যাত্রী ছাউনির অভাবে শিক্ষার্থীদের পরতে হয় বিরম্বনায়। সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। তথন স্কুল, কলেজের মেয়েরা অস্বস্তিতে ভুগে।

এ সড়ক দিয়ে প্রতিদিন ব্রাহ্মণপাড়া থেকে মিরপুর হয়ে সিলেট রোড, বুড়িচং হয়ে কুমিল্লা জেলা সদরে, নাইঘর হয়ে হরিমঙ্গল ও দুলালপুর হয়ে দেবিদ্বারে যাতায়ত করে যাত্রীরা। যাত্রী ছাউনির অভাবে গ্রীষ্ম, বর্ষা ও শীতসহ প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্রচন্ড রোদে ও বর্ষায় সামান্য বৃষ্টি হলে যাত্রীগণ বিভিন্ন দোকানে আশ্রয় নেয়। এসময় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন নারী, শিশু, স্কুলের ও কলেজের নারী শিক্ষার্থীরা। কারণ বর্ষার সময় বৃষ্টি হলে লোকজনের ভিড়ে সবসময় দোকানে আশ্রয় নিতে পারেন না।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

যাত্রী মিজান মিয়া বলেন, যাত্রী ছাউনি না থাকায় প্রতিদিন মানুষের ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টি হলেতো ভোগান্তির শেষ নেই। পরিবার নিয়ে আসলে তাদেরকে রাস্তায় পাশে দাঁড়ায়ে রাখতে হয়।

মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যাল কলেজের শিক্ষার্থী নাঈশা বলেন, স্কুল ও কলেজ গুলো ছুটি হলে গাড়ির সংকট দেখা দেয়। এসময় রাস্তার পাশে দাড়িয়ে থাকলে বিভিন্ন সময় ইফটিজিং এর শিকার হতে হয়। একটা যাত্রী ছাউনি থাকলে আমরা নিরাপদ আশ্রয়ে থাকতে পারতাম।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন,জন সাধারণের সুবিধার্থে আমরা একটি জয়গা নির্ধারণ করে যাত্রী ছাউনির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব।

কুমিল্লার চৌদ্দগ্রামে

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে শাহ নেওয়াজ (২৫) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১১।

১১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এ সময় ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত যুবক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গাজীপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি কয়েকটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান সমূহে বিজিবি টহলদল সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে পৃথক পৃথক স্থান হতে গত এক দিনে সর্বমোট ১ কোটি ১০ লক্ষ ১৯ হাজার ৭৯৪ টাকা মূল্যের মোবাইল, মোবাইল ডিসপ্লে, বাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য সামগ্রী আটক করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৭:০০ টায় কুমিল্লা হাউসিং স্টেট জনকল্যাণ পরিষদের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ডাক্তার এন, এম শাহাজান সভাপতি, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সেলিম খান সাধারণ সম্পাদক ও মোঃ জহিরুল হক জামালকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

হাউজিং স্টার্ট জনকল্যাণ পরিষদ ৪৫ জন সদস্য বিশিষ্ট কার্যকরী এই কমিটি।

এ সময় কুমিল্লা হাউজিং স্টেডের পাঁচটি ব্লকের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করেন।
এই কমিটি আগামী তিন বছর হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদ দায়িত্ব পালন করবে।