Tag Archives: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস মিয়া (২৪) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ইলিয়াস নিহত হয়।

নিহত ইলিয়াস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিয়াবাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা পিকআপটির ড্রাইভার ঘুমন্ত অবস্থায় কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ চালক ইলিয়াস মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো: নাজমুল (২১) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকায় লাকি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেলগাজী মুসলিম পাড়ার মিলন মিয়ার ছেলে।

জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি সবজি বোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১১২৭) চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় চিওড়া-সুজাতপুর এলাকায় লাকি হোটেলের সামনে পৌঁছলে ঘুমের ঘোরে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নাজমুল নিহত হন। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার এসআই আইয়ুব আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক মর্গে প্রেরণ করা করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এঘটনায় শাকিল (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে।

নিহত বাবর চৌদ্দগ্রাম পৌরসভাধিন দক্ষিণ ফালগুনকরার আব্দুস সালাম ড্রাইভারের ছেলে। আহত শাকিল একই গ্রামের আবুল কালামের ছেলে।

জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুলকরা দীঘি সংলগ্ন স্থানে পৌঁছলে পেছন দিক থেকে আগত ঢাকাগামী অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবর নিহত হয়। অপর আরোহী শাকিলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছুই পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।