Tag Archives: কুমিল্লার জগন্নাথপুর থেকে বিপুল পরিমান মাদকসহ ৪ জন আটক

কুমিল্লার জগন্নাথপুর থেকে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর থেকে ৫ কেজি গাঁজাসহ মোঃ আবুল হাশেম (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে গভীর রাতে সদরের জগন্নাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

আটককৃত যুবক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ (মধ্যমপাড়া) গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

২৪ মে দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার জগন্নাথপুর থেকে বিপুল পরিমান মাদকসহ ৪ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ি মামুনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭১ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক), ৩০ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ২৪০ ক্যান রেডবুল এনার্জী ড্রিংকস উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ জুলাই রাতে সদরের জগন্নাথপুর এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা সদরের দ্বিতীয় মুরাদপুর গ্রামের মৃত. হারুন মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৩৫), তেলিকোনা সাহাপাড়া গ্রামের মৃত শিবুরঞ্জন সাহার ছেলে সুমন সাহা (৩৭), সুজানগর ২য় মুরাদপুর গ্রামের নজির মিয়ার ছেলে মোঃ রাব্বি মিয়া (২৬) ও খামার কৃষ্ণপুর গ্রামের মৃত মকবুল হোসেন এর স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম (৫০)।

প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ী’দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারসহবিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ মামুন মিয়া (৩৫) এর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আসামী’দের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।