Tag Archives: কুমিল্লার তিতাসে মাস্ক না পরায় ১৪ জনকে ২১৫০ টাকা অর্থদন্ড

কুমিল্লার তিতাসে মাস্ক না পরায় ১৪ জনকে ২১৫০ টাকা অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম।

তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম জানান, মাস্ক না পরে বের হওয়ায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর অধীনে ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।