Tag Archives: কুমিল্লার দাউদকান্দিতে ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন

কুমিল্লার দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে করে মাদক পাচারকালে ১০০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির দক্ষিণ শতানন্দি এলাকায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, বরগুনা জেলার আমতলীর হরিম তুমরা এলাকার বাসিন্দা, কাভার্ড ভ্যানচালক মো. মিজানুর রহমান (২৮) এবং তার সহযোগী কুমিল্লার বাঙ্গরার কুরুন্ডি এলাকার বাসিন্দা মো. শাহাবুদ্দিন সুমন (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির দক্ষিণ শতানন্দি এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান সন্দেহজনকভাবে দ্রুত চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে। তখন ডিবি পুলিশের তল্লাশি দল হলুদ রঙের ওই কাভার্ড ভ্যানটি আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে এর ভেতর বিশেষ কায়দায় লুকানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ গাড়িটি জব্দ করে এর চালক ও তার সহযোগীকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে কিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে ডিবি পুলিশের উপপরিদর্শক মো. মিজানুর রহমান বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

কুমিল্লার দাউদকান্দিতে ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের সরকারীভাবে বরাদ্দকৃত ১০টাকা মুল্যের চাল আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও ডিলারের বিরুদ্ধে।
এ ঘটনায় বরাদ্দকৃত চাল না পাওয়া ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, “শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ স্লোগানকে সামনে রেখে গ্রামের হতদরিদ্র লোকজনের মাঝে ১০ টাকা মুল্যের ৩০ কেজি চাল বিতরণের ব্যবস্থা করেছে সরকার। এ চাল বিতরণের জন্য স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগ দেয়া হয়। দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের ডিলার হিসেবে নিয়োগ পান মাইন উদ্দিন আহম্মেদ। এ ইউনিয়নে ৬৯৮ জন হতদরিদ্র পরিবার এ কর্মসূচির আওতায় রয়েছে। এর মধ্যে ওই ডিলারের আওতায় ২৯৬ টি কার্ডধারীর মধ্যে অর্ধশতাধিক কার্ডধারী গত কয়েক বছরে একবারের বেশি চাল পায়নি বলে অভিযোগ করেন।

বুধবার সরেজমিনে গেলে ইউনিয়নের গোলাপেরচর গ্রামের কার্ডধারী মোর্শেদা বেগম, জাহাঙ্গীর ও সখিনা বেগম (কার্ড নং-১০৭) জানান, তিন আগে কাদির মেম্বার বাড়ীতে কার্ড দিয়ে গেছে। কার্ডে দেহি অনেকবার চাল উঠানোর টিপসই। এগুলো আমাদের টিপসই না। আমরাতো একবার পাইছি। প্রথম যখন চাল পাই তখন ডিলারের কাছে কার্ড চাইলে বলে মেম্বার নিয়ে গেছে। আর মেম্বারের কাছে চাইলে বলে কার্ড দিয়ে কি করবি, চাল আসলে আমি খবর দিবো।

রহিমা বেগম নামের আরেক নারী বলেন, আমি ৪ বছরে শুধু ২ বার ১০ টাকা দামের চাউল পাইছি। বাকি চাউল ডিলার আমাকে দেয়নি। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

চেঙ্গাকান্দি গ্রামের সমাজসেবক আল আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তারা গরিব লোকজনের আহার কেড়ে নিচ্ছে। এসব চালচোরদের বিচার হওয়া দরকার।
ডিলার মাইন উদ্দিন আহম্মেদ বলেন, শুরু থেকেই মেম্বাররা আমার কাছ থেকে কার্ড নিয়ে গেছে। চাল বিতরণের সময় তারা(মেম্বার) লোকজন নিয়ে আসে এবং চাল নিয়ে যায়। কিছু কার্ডে মেম্বররা একজনের নাম কেটে আরেকজনের নাম ছবি লাগাইছে। তালিকার সাথে মিল না থাকায় আমি দিতে চাইনি।

কাদির মেম্বার (২নং ওয়ার্ড) অভিযোগ অস্বিকার করে বলেন, চাল আসলে ডিলার আমাদেরকে ডেকে কার্ড বিতরণের জন্য দেয়। আমরা ঘরে ঘরে কার্ড পৌছে দেই। এখানে অনেকেই টাকার জন্য চাল আনতে পারে না, কয়েকজনকে আমি নিজে টাকা দিয়েছি চাল আনতে। আমি কোন চোর বাটপার না, জনগনের ভোটে মেম্বার হইছি। আমার নামে অভিযোগ প্রমানিত হলে আইনে যে বিচার , তা মাথা পেতে নেব। তবে আমি মেম্বার হওয়ার পর থেকে কিছু লোক আমার বিরুদ্ধে একটার একটা ষড়যন্ত্র করেও কোন কিছু পাচ্ছে না। তাই এখন নতুন করে চাল খাওয়ার বদনাম করছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ আব্দুস সালাম বলেন, আমার ইউনিয়নের ৬৯৮ পরিবার ১০ টাকা দামের চাল ক্রয়ের সুবিধা পেয়ে থাকেন। গোলাপেরচর ও চেঙ্গাকান্দি এলাকার অন্তত ৬০ জন সুবিধাভোগী নারী-পুরুষ আমার কাছে চাল না পাওয়ার অভিযোগ করে। সাথে সাথে আমি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করি। ইতিপূর্বে এলাকার কয়েকজন ভূক্তভোগী এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান বলেন, ভূক্তভোগীদের অভিযোগ হলো মেম্বারের বিরুদ্ধে। ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা গ্রহন করা হবে।

কুমিল্লার দাউদকান্দিতে ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন

 

দেলোয়ার হোসাইন আকাইদ/ জাকির হোসেন হাজারি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১০৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন করা হয়।

আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবদি আলী ভুইয়া এমপি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোঃ আলী সুমন, ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ কওে যাচ্ছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠাকে ডিজিটাল শিক্ষার শিক্ষার আওতায় আনা হবে। আগামী দিনে শিক্ষার্থীরা হবে আধুনিক জ্ঞান সম্পূর্ন।