Tag Archives: কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৮ জন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউনিটি হাসপাতাল বন্ধ ঘোষণা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে লাইসেন্সবিহীন ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে কুমিল্লা সিভিল সার্জেন অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন ভুক্তভোগী। এই অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার (৪ জুলাই) কুমিল্লা সিভিল সার্জন অফিসের নির্দেশে ওই হাসপাতালের সকল কার্যক্রম মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন।

সরেজমিনে দেখা যায়, মৌখিকভাবে বন্ধ ঘোষণা করলেও হসপিটাল কর্তৃপক্ষ এক সাটার লাগিয়ে ওই হসপিটালের ভিতরে সকল কার্যক্রম পরিচালনা করছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউনিটি হাসপাতালের কোন লাইসেন্স নাই। হাসপাতাল মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে বোকা বানিয়ে লিফলেট, ফেস্টুন ও বড় বড় সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে হাসপাতাল পরিচালনা করছেন।

এই প্রতিষ্ঠানে অবৈধভাবে চলছে রোগীদের অস্ত্রোপচার, চিকিৎসা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা। চেম্বারে নিয়মিত না বসলেও প্রতিষ্ঠানের সাইনবোর্ডে চিকিৎসকদের নাম লেখা হচ্ছে। ফলে রোগীরা প্রতারণা শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক ও সেবিকা, প্যাথলজিস্ট, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকাসহ নানা অনিয়মের মধ্যে মাসের পর মাস এসব হসপিটালের কার্যক্রম চলছে।

লাইসেন্সবিহীন অবৈধ ইউনিটি হসপিটালে চিকিৎসাসেবার মানসম্মত কোন পরিবেশ নেই বলেও অভিযোগ পাওয়া যায়। হাসপাতাল প্রতিষ্ঠায় জরুরি বিভাগ, শীতাতপ নিয়ন্ত্রিত ঝুঁকিমুক্ত অপারেশন থিয়েটার, চিকিৎসার জন্য যন্ত্রপাতি, ঔষুধ বর্জ্য ব্যবস্থাপনা ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরি নেই। এই ইউনিটি হসপিটালের বড় বড় সাইনবোর্ডে একাধিক চিকিৎসকের নাম থাকলেও তারা নিয়মিত চেম্বারে বসেন না। মালিকপক্ষ এসব চিকিৎসকেদের সাথে চুক্তি করে সাইনবোর্ডে তাদের নাম ব্যবহারের মাধ্যমে রোগীদের ঠকাচ্ছে।

সিভিল সাজর্ন অফিস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার সুযোগ দেয়া হবে না।

এবিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক মোঃ ফিরোজ মিয়া বলেন, লাইসেন্স এর জন্য আবেদন করা হয়েছে। আমরা আশা করি কিছু দিনের মধ্যে পেয়ে যাবো। গত কালকে সিভিল সার্জেন অফিসের প্রতিনিধি দল সাময়িকভাবে বন্ধ রাখার নিদের্শ দেন। আমরা বন্ধ রেখেছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন বলেন, ব্রাহ্মণপাড়ার হরিমঙ্গল বাজারে ইউনিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি।লাইসেন্সবিহীন কোন হাসপাতাল পরিচালনা করার কোন সুযোগ নেই। কুমিল্লা সিভিল সার্জেনের নিদের্শে গত মঙ্গলবার আমরা ওই হাসপাতালের সকল কর্যক্রম মৌখিকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পরবর্তী নির্দেশ না আসার পর্যন্ত ইউনিটি হাসপাতালের কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার রেলওয়ের ঊর্ধ্বতন সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্টেশন মাস্টার পয়েন্ট ভুল করার কারণে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে লাকসাম থেকে আরেকটি একটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলার চেষ্টা করা হচ্ছে। যদি সম্ভব না হয় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, ইঞ্জিনটি লুপ লাইনে থাকায় অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনায় যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি।

স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনের লুপ লাইনে এলে ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। লাকসাম থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। বগিগুলো টেনে নিয়ে আরেকটি নতুন ইঞ্জিনের সঙ্গে সংযোগ দেওয়ার পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের ছেড়ে যাওয়ার চেষ্টা চলছে।

সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৮ জন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে রবিবার মনোনয়ন জমার শেষ দিনে প্রয়াত চেয়ারম্যান আবু তাহেরের ভাই ও দুই ছেলেসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের ছোট ভাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, আবু তাহেরের বড় ছেলে আবু ছাইব বাপ্পি ও ছোট ছেলে কুমিল্লা (দঃ) জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান এবং ওয়ার্কাস পার্টির প্রার্থী মোঃ আল-আমিন।

আগামী ১০ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।