,

লাকসামে মরহুম পুনম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
March 3, 2019
news-image

সেলিম চৌধুরী হীরা।।
লাকসামে মরহুম পুনম স্মৃতি এলইডি ও মোবাইল কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার লাকসাম রেলওয়ে ক্লাব মাঠে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে মিশ্রি এলিট ক্লাব ২-০ গোলে পাইকপাড়া বসুন্দরা টিমসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগ সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ ফারুকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শফিকুর রহমান, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এস.এম ইমরান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল কাদের হুরণ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানারআর্প দলের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।