সালাহউদ্দিন সোহেল:
কুমিল্লার সদর দক্ষিণের মঠ পুষ্করণী এলাকা হতে ৯.৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল ১৩ এপ্রিল দুপুরে সদর দক্ষিণের মঠ পুষ্কুরণী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার রামরাই গ্রামের মৃত. নূর আহমেদের ছেলে মোঃ ইয়াকুব বশির (৩৬) এবং একই গ্রামের মৃত. টুকু মিয়ার মেয়ে শাহানা আক্তার (৩৮)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
