Tag Archives: কুমিল্লায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে

কুমিল্লায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, আজ আরো বাড়তে পারে

 

স্টাফ রিপোর্টারঃ
বৈশাখ মাসের গরমে দেশজুড়েই বেড়েছে তাপমাত্রা। বৃষ্টি না হওয়ায় সূর্যের খরতাপে তেঁতে উঠেছে সারা দেশ। শহরে রিকশাচালক, পথচারী ও গ্রামে মাঠের কৃষকদের কাঠফাটা রোদে চরম দুরবস্থা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। এই দাবদাহ আরো কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবারের তুলনায় গতকাল বৃহস্পতিবার সারা দেশের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল বেলা সোয়া দুইটার দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, আজ শুক্রবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গতকাল রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর বেলা সোয়া দুইটার দিকে ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মাদারীপুর জেলায় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় ময়মনসিংহে ৩৭ দশমিক ২, চট্টগ্রামের রাঙ্গামাটি, কুমিল্লা ও ফেনীতে ৩৮ দশমিক ৪ ডিগ্রি, সিলেটে ৩৮ দশমিক ৩ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি, রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৭ ডিগ্রি এবং বরিশালে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

আরো পড়ুন: সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব নাকচ

এদিকে গরমের কারণে ডায়রিয়া, জ্বর, হিটস্ট্রোক, জলবসন্তসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলেছেন, তীব্র গরমে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। একই সঙ্গে ফুটপাতের খোলা খাবার পরিহার ও শরবত পান না করারও পরামর্শ দিয়েছেন তারা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ শুক্রবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এ অবস্থায় সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে। এ মাসের শেষ দিকে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেটি শক্তিশালী হয়ে চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

কুমিল্লায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ৪০.৫।

কুমিল্লা বিবির বাজারের বাসিন্দা ছাত্র কামাল জানালেন, ‘ভাই, আর বইলেন না, গত দু’দিন ধইরা কী যে ভ্যাপসা গরম পড়ছে। গরমে জানডা কাহিল হইয়া পড়ছে। ঘরে-বাইরে কোথাও শান্তি পাই না। বউ পোলাপাইন লইয়া আজ শুক্রবার কান্দিরপাড় ডাক্তার দেখাতে গেছিলাম। গরমে সবাই ঘেমে অস্থির। বাসায় ফিরা আইসা সবাই গোসল কইরা কিছুটা শান্তি হইছি।’ ঠিক এভাবেই জ্যৈষ্ঠের খরতাপে নাকাল হওয়ার কথা বলছিলেন

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান দুপুরে জানান, জ্যৈষ্ঠ মাসে খরতাপূর্ণ আবহাওয়া থাকাটাই স্বাভাবিক। তবে এ বছর বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কম ছিল। গত দুইদিন যাবত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরম বেশি অনুভব হচ্ছে।

তিনি আরও জানান, আগামী তিন-চারদিন পর বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা আরও বেশি। তখন গরম আরও বৃদ্ধি পেতে পারে। এ সময় দিন দীর্ঘ থাকে ও সূর্যের গতিপথ মাথার উপরের কাছাকছি থাকায় উত্তাপের মাত্রা অত্যাধিক থাকে।

কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গরমে ছোট-বড় সবার নাভিশ্বাস অবস্থা। বয়ষ্ক, শিশু এবং শ্রমজীবী মানুষের অবস্থা বেশি খারাপ। সূর্যের তাপ এতই বেশি যে খোলা আকাশের নিচে হাঁটলে গরম বাতাস চোখে-মুখে লাগছে। যাত্রপথে ছাতা মাথায় দিয়ে, বাসে কিংবা যানবাহনে হাত পাখার বাতাসে গরম কমানোর চেষ্টা করছেন অনেকেই।

ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ। গরমে নাকাল হয়ে রাস্তার পাশে বিক্রি হওয়া সরবতের দোকানে ভীড় করছেন অনেকে। রমজানে এমন গরমে দিনমজুর, ভ্যান বা রিকশাচালকরা ট্রাফিক সিগন্যাল বা জ্যামে আটকা পড়লেই মাথায় গামছা দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন।