Tag Archives: কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ছড়িয়ে দিল আরেক প্রবাসী

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, নির্যাতন ও চাদাবাজীর মামলা দায়ের হয়েছে ।

গত সোমবার কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগেরসহ সভাপতি মোঃ রনির বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

মামলার তথ্য বিবরণ থেকে জানা যায়, চাঁদা না দেওয়ার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন করেছেন তিনি। উল্লেখ্য অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো: রনির বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে এক বছর কারাভোগ করার পর বতর্মানে তিনি আদালাত থেকে জামিনে রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, স্বামী প্রবাসে থাকার কারনে বাদিনী সন্তানসহ পিত্রালয়ে বসবাস করছেন। দীর্ঘদিন যাবত অভিযুক্ত ছাত্রলীগ নেতা নানা কু প্রস্তাব ও অশোভন ইংগিত প্রদান করে আসছিলো। যা নিয়ে অতীতেও সালিশ বৈঠক হয় যাতে রনি আর এইরকম করবে না বলে অঙ্গীকার করেছিল। কিন্তু ঘটনার দিন বাড়িতে একা পেয়ে বাদিনীকে বল পুর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় বাদিনি শোর চিৎকার শুরু করলে রনি ও তার সাথের লোকজন উক্ত নারীকে লাঠি দিয়ে মারপিট করে ও তলপেটে লাথি দিয়ে আহত করে। আক্রান্ত নারী আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে আদালতে এসে অভিযোগ দায়ের করেন।

আদালতের পুলিশ পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ জানান, আদালত বাদিনির অভিযোগ গ্রহণ করে এ-ই বিষয়ে প্রাথমিক তদন্ত দাখিলের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

এ ব্যাপারে মামলার কমকর্তা এ,এস,আই নাজিম উদ্দিন বলেন, মামলাটি নারী ও শিশু নিযার্তন ট্রাইব্যুনালারে। আমাদের কাছে উভয়পক্ষের হাজির করন প্রসঙ্গে নোটিশ এসেছে, আমরা তা উভয় পক্ষে দিয়েছি। রনি ও তার মাতাসহ নাম উল্লেখসহ চাঁদাবাজি ও ধর্ষণের চেষ্টা মামলা এজাহারভুক্ত বিষয়টি আদালত দেখবেন।

ঘটনার সর্ম্পকে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসনের বলেন, আমার এখনো বিষয়টি অবগত নয়। বিষয়টি সত্য যাচাই-বাছাই করে আমরা সংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের সংগঠনের কখনো চাঁদাবাজ ও সন্ত্রসীদের আশ্রয় বা স্থান নেই এবং সংগঠরে নাম ব্যবহার করে কেউ ক্ষমতার অপব্যবহার করলে আমরা অতীতের মতো কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করবো ।

তবে ছাত্রলীগ নেতা রনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আইনিভাবে জবাব দেব। এটি আমার বিরুদ্ধে পূর্ব জের থেকে সাজানো নাটক ।

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ছড়িয়ে দিল আরেক প্রবাসী

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফলীয়া গ্রামের ৪ সন্তানের জননী এক দুবাই প্রবাসীর স্ত্রীর ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে আরেক প্রবাসীর বিরুদ্ধে। এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী।

উপজেলার পেড়িয়া ইউনিয়নের শ্রীফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই বাড়ির অালী অাজ্জমের ছেলে ওমান প্রবাসী জসিম উদ্দিন (৪০), তার স্ত্রী নুরজাহান বেগম (৩২) ও মেয়ে মুক্তা আক্তারকে (১৮) অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, দুবাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই বাড়ির প্রবাসী জসিমের পরিবারের খুব সখ্যতা ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে কৌশলে ওই নারীর কিছু ছবি ও গোসলের ভিডিও ধারণ করে জসিমের স্ত্রী নুরজাহান ও তার মেয়ে মুক্তা।

এছাড়া জসিমের স্ত্রীর স্মার্টফোন না থাকায় ভুক্তভোগী নারীর ফোন থেকে কথা বলত। এ সুযোগে জসিম ইমু অাইডিটি কোড সংগ্রহ করে অাইডিটি ওমানে বসে চালাতে থাকে।

অাইডির নিয়ন্ত্রণ তার হাতে থাকায় অনেক সময় তার স্বামীকে ব্লক করে দিয়ে পারিবারিক কোন্দল তৈরির চেষ্টা করে জসিম। সেইসঙ্গে ভুক্তভোগী নারী তার স্বামীকে দেয়া কিছু একান্ত ছবি ও ভিডিও সংগ্রহ করে জসিম।

এদিকে, উভয়পক্ষ একই বাড়ির হওয়ায় অভিযুক্তদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে। যে কারণে ওই নারীর ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জসিমের বাড়িতে গেলে তার স্ত্রী নুরজাহান ঘরের দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায় এবং জসিমের ওমানের মুঠোফোনে ফোন দিলেও ধরেননি।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসঅাই) মোহাম্মদ ফরিদ বলেন, আমি ঘটনাস্থলে গেছি। বিষয়টির তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।