Tag Archives: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, নির্যাতন ও চাদাবাজীর মামলা দায়ের হয়েছে ।

গত সোমবার কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগেরসহ সভাপতি মোঃ রনির বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী নারী।

মামলার তথ্য বিবরণ থেকে জানা যায়, চাঁদা না দেওয়ার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন করেছেন তিনি। উল্লেখ্য অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো: রনির বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে এক বছর কারাভোগ করার পর বতর্মানে তিনি আদালাত থেকে জামিনে রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, স্বামী প্রবাসে থাকার কারনে বাদিনী সন্তানসহ পিত্রালয়ে বসবাস করছেন। দীর্ঘদিন যাবত অভিযুক্ত ছাত্রলীগ নেতা নানা কু প্রস্তাব ও অশোভন ইংগিত প্রদান করে আসছিলো। যা নিয়ে অতীতেও সালিশ বৈঠক হয় যাতে রনি আর এইরকম করবে না বলে অঙ্গীকার করেছিল। কিন্তু ঘটনার দিন বাড়িতে একা পেয়ে বাদিনীকে বল পুর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় বাদিনি শোর চিৎকার শুরু করলে রনি ও তার সাথের লোকজন উক্ত নারীকে লাঠি দিয়ে মারপিট করে ও তলপেটে লাথি দিয়ে আহত করে। আক্রান্ত নারী আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে আদালতে এসে অভিযোগ দায়ের করেন।

আদালতের পুলিশ পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ জানান, আদালত বাদিনির অভিযোগ গ্রহণ করে এ-ই বিষয়ে প্রাথমিক তদন্ত দাখিলের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।

এ ব্যাপারে মামলার কমকর্তা এ,এস,আই নাজিম উদ্দিন বলেন, মামলাটি নারী ও শিশু নিযার্তন ট্রাইব্যুনালারে। আমাদের কাছে উভয়পক্ষের হাজির করন প্রসঙ্গে নোটিশ এসেছে, আমরা তা উভয় পক্ষে দিয়েছি। রনি ও তার মাতাসহ নাম উল্লেখসহ চাঁদাবাজি ও ধর্ষণের চেষ্টা মামলা এজাহারভুক্ত বিষয়টি আদালত দেখবেন।

ঘটনার সর্ম্পকে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসনের বলেন, আমার এখনো বিষয়টি অবগত নয়। বিষয়টি সত্য যাচাই-বাছাই করে আমরা সংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের সংগঠনের কখনো চাঁদাবাজ ও সন্ত্রসীদের আশ্রয় বা স্থান নেই এবং সংগঠরে নাম ব্যবহার করে কেউ ক্ষমতার অপব্যবহার করলে আমরা অতীতের মতো কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করবো ।

তবে ছাত্রলীগ নেতা রনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আইনিভাবে জবাব দেব। এটি আমার বিরুদ্ধে পূর্ব জের থেকে সাজানো নাটক ।

বিয়ের প্রলোভনে ধর্ষণ করে অস্বীকার, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী।

শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর মতিহার থানায় এ মামলা রেকর্ড করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান।

ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ  বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাবি ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায়।

এ বিষয়ে ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘২০১৯ সালের আগস্ট থেকে ওই ছাত্রীর সঙ্গে শ্রাবণের সম্পর্ক ছিল। এরমধ্যে তাদের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। তবে তিনি (শ্রাবণ) শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করছেন। এখন বিয়ে করতে চান না। তাই তিনি মামলা করেছেন।’

ঘটনার বিষয়ে জানতে ফেরদৌস মোহাম্মদ শ্রাবণের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে ওই ছাত্রী এখন ভিকটিম সাপোর্ট সেন্টারে আছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘শুনেছি ওই ছাত্রী মামলা করেছেন। যতদূর জানি তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্কটা ব্রেকআপ হওয়ায় তিনি এমন অভিযোগ তুলেছেন।’