,

চৌদ্দগ্রামে ১৫ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2021
news-image

 

স্টাফ রির্পোটার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমি রাস্তার মোড় থেকে মোট ১৫ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার উপজেলার লাটিমি রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ১৫ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ফেনী জেলার সোনাগাজি উপজেলার মধ্যম চর চান্দিয়া গ্রামের মৃত. ইব্রাহীমের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৫) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ঝাউডগী গ্রামের মোঃ হেলাল হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২২)। উক্ত অভিযানে একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।